ঢাকাFriday , 29 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানবপাচার: জড়িতদের শনাক্তে জাতিসংঘের তদন্ত চায় সুপ্র

Link Copied!

suproনিজস্ব প্রতিবেদক : সাগরে ভেসে বেড়ানো বিপন্ন অভিবাসীদের ওপর নির্যাতন, হত্যাযজ্ঞ এবং মানবপাচারের সঙ্গে জড়িত অপরাধী চক্রকে শনাক্ত করতে জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক তদন্ত চেয়েছে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)।
শুক্রবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তদন্ত দাবি করে সংগঠনটি।
সুপ্র’র ভাইস চেয়ারপারসন হোসনে আরা হাসির সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের নির্বাহী পরিষদ সদস্য আবদুল আউয়াল এবং ধারণাপত্র পাঠ করেন নির্বাহী পরিষদ সদস্য কেজিএম ফারুক।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মানবপাচার রোধে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি এবং এক্ষেত্রে সরকারি ও বেসরকারি পর্যায়ে যৌথ কর্মসূচি গ্রহণ করতে হবে। পাচার হয়ে যাওয়া বিপন্ন মানুষদের উদ্ধার, মানবিক সহায়তা ও দেশে ফিরিয়ে আনার জন্য জাতিসংঘসহ আন্তজার্তিক নেতৃত্বকে আশু ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বক্তারা বলেন, মানবপাচার বন্ধে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন। অভিবাসীদের বিরেুদ্ধে পরিচালিত নির্যাতন ও গণহত্যার ঘটনায় মানবাধিকার কর্মীরা উদ্বিগ্ন। মায়ানমার ও থাই সীমান্তে সম্প্রতি যেসব গণকবর (১৩৯টি) খুঁজে পাওয়া গেছে তা সাম্প্রতিক সময়ে সংঘটিত মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। এছাড়াও অসংখ্য বন্দীশিবিরে সন্ধান পাওয়া গেছে, যেখানে লোহার খাঁচায় মানুষকে আটকে রাখাসহ যৌন নির্যাতনের মত ঘৃণ্য অপকর্মের প্রমাণ পাওয়া গেছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে থাইল্যান্ডের ব্যাংককে শুরু হওয়া বর্তমান অভিবাসী সংকট নিয়ে আজকের সংবাদ সম্মেলন প্রসঙ্গে বক্তারা বলেন, সম্মেলনে যোগদানকারী নেতৃবৃন্দ মানবাধিকার সনদের প্রতি দায়বদ্ধ থেকে প্রতিটি মানুষের জন্য মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার লক্ষ্যে বিপন্ন অবিভাসীদের উদ্ধার এবং তাদের প্রতি মানবিক আচরণ এবং সাড়া দেবেন। সকল প্রকার নির্যাতন ও হত্যার ঘটনার আন্তজার্তিক তদন্ত, বিচার এবং ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করবেন।
এতে বলা হয়, বাংলাদেশে মানবাধিকার রক্ষায় শুধু রাষ্ট্র ও মানবাধিকার কমিশন নয়, সকল রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও পেশাজীবী সংগঠন বা দলসহ সকলকেই সম্মিলিতভাবেই বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে।
সংবাদ সম্মেলনে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে, আইনবহির্ভূতভাবে যে দেশে মানবতাবিরোধী অপরাধ, হত্যা ও নির্যাতন সংঘটিত হয়েছে, তার দায় সে দেশকে নিতে হবে এবং ঘটনায় জড়িত দেশ ও চক্রের কাছ থেকে জাতিসংঘের মাধ্যমে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বাংলাদেশের বিপুল জলবায়ু উদ্বাস্তু জনগোষ্ঠীর জন্য নিরাপদ অভিবাসনের জন্য আন্তর্জাতিক নীতি ও আইন প্রণয়নসহ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমুদ্র পথে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
মানবপাচার রোধে সীমান্তরক্ষী, আইনশৃঙ্খলা বাহিনীর বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।
সাংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন সুপ্র’র কোষাধ্যক্ষ মাধব চন্দ্র দত্ত, নির্বাহী পরিষদ সদস্য মো. মাহবুব মোর্শেদ ও পরিচালক এলিসন সুব্রত বাড়ৈ।