ঢাকাFriday , 29 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দর নিয়ন্ত্রণে প্যাকেটজাত চিনি বাজারজাত

Link Copied!

sugarঅর্থনৈতিক প্রতিবেদক : রমজান মাসকে সামনে রেখে বাজারে দর নিয়ন্ত্রণে প্যাকেটজাত মান সম্পন্ন চিনি ন্যায্যমূলে বাজারজাত নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে আখের তৈরি প্যাকেটজাত চিনি বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। এতে অসৎ ব্যবসায়িরা অতিরিক্ত মুনাফা করতে পারবে না। ফলে চিনি জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।
বৃহস্পতিবার রাজধানীর দিলকুশায় চিনিশিল্প ভবনে আখের প্যাকেটজাত চিনি বিক্রয় কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের চিনিশিল্প করপোরেশন আছে বলেই চিনি ক্রয় ক্ষমতার মধ্যে আছে। তাছাড়া প্রতিকেজি চিনি ১০০টার উপরে কেনাবেচা হতো।’
বিএসএফআইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘রোজার মাসে দেশে যে পরিমাণ চিনি দরকার, সরকারের কাছে সে পরিমাণ চিনি মজুদ আছে। ফলে পবিত্র রমজানে কেউ অতি মুনাফার সুযোগ পাবে না।’
তিনি শুধু পবিত্র রমজান মাসেই নয়, সারাবছর রাজধানীসহ দেশব্যাপী এ কর্মসূচি অব্যাহত রাখতে বিএসএফআইসি কর্মকর্তাদের নির্দেশনা দেন।
আমির হোসেন আমু বলেন, ‘চিনিশিল্প লাভজনক করতে বর্তমান সরকার রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোতে পণ্য বৈচিত্রকরণের উদ্যোগ নিয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ঠাকুরগাঁও চিনিকলে পুরাতন যন্ত্রপাতি প্রতিস্থাপনের পাশাপাশি সুগারবিট থেকে পরীক্ষামূলকভাবে চিনি উৎপাদনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। নর্থবেঙ্গল চিনিকলে অমৌসুমে বিদ্যুৎ উৎপাদন এবং ‘র’ সুগার হতে বছরে ৪০ হাজার মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন সুগার রিফাইনারি স্থাপন প্রকল্পের কাজও এগিয়ে চলছে। পর্যায়ক্রমে অন্য চিনিকলেও এসব কর্মসূচি বাস্তাবয়ন করা হবে। এর মাধ্যমে চিনিশিল্প রাষ্ট্রায়ত্ত সবচেয়ে বড় শিল্পে পরিণত হবে। চিনিকলে আখের উৎপাদন বাড়াতে এবং আখ চাষিদের স্বার্থে সম্প্রতি প্রতি কুইন্টালে আখের দাম ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২৭৫ টাকা করা হয়েছে।’
শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘আমদানিকৃত চিনির মাত্র ১০ শতাংশ আখ থেকে উৎপাদন হয়ে থাকে। রাষ্ট্রায়ত্ত চিনিকলে আখ থেকে উৎপাদন হওয়ায় এ চিনির মিষ্টতা, গুণগতমান ও ফুড ভ্যালু অনেক বেশি।’
তিনি নির্ভেজাল এ চিনির প্রচারণা জোরদার করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। দেশের চাহিদার অতিরিক্ত চিনি আমদানি করে চিনির বাজার নষ্টের অপচেষ্টা বন্ধের উদ্যোগ নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
জানা গেছে, আখ থেকে উৎপাদিত চিনির প্রতি কেজির প্যাকেট ৪২ টাকা এবং দুই কেজির প্যাকেট ৮৩ টাকা বিক্রয় হবে। খুচরা বিক্রেতারা এক কেজির প্যাকেট সর্বোচ্চ ৪৬ টাকা এবং দুই কেজির প্যাকেট ৯০ টাকা বিক্রি করতে পারবে। বর্তমানে বিএসএফআইসির কাছে চিনির মজুদ আছে ১ লাখ ৫৪ হাজার মেট্রিক টন।