ঢাকাFriday , 29 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভূমধ্যসাগর থেকে সাত শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

Link Copied!

immigrantআন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগেরের ইতালীয় সমুদ্রসীমা থেকে উদ্ধার করা হয়েছে ভাসমান ৭৪১ অভিবাসনপ্রত্যাশীকে।
ইতালির উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র এ তথ্য জানান।
জানা যায়, অভিবাসনপ্রত্যাশীরা ছয়টি পৃথক নৌকা নিয়ে সাগরে ভাসছিলেন।
জানা যায় ভাসমান মানুষগুলোর সিংহভাগ লিবীয়।
বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন নিযুক্ত বিশেষ নৌবাহিনী তাদের উদ্ধার করতে সমর্থ হয়।
জাতিসংঘের এক জরিপ থেকে জানা যায় চলতি বছরের পাঁচ মাসে প্রায় ৬০,০০০ মানুষ ইতালির উদ্দেশ্যে নৌকা ভাসিয়েছে।
এদের মধ্যে মারা গেছে ১৮০০ মানুষ।
অভিবাসনের উদ্দেশ্যে ইতালিতে প্রবেশের হার বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি।
লিবিয়া, সিরিয়া, ইরিত্রিয়া, নাইজেরিয়া ও সোমালিয়ার মানুষদের মধ্যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিসহ অন্যান্য দেশে পা রাখার প্রকণত বেশি দেখা যায়।
এ সমস্ত দেশ গৃহযুদ্ধ, রাজনৈতিক অস্থিতিশীলতা ও দারিদ্রে শোচনীয়ভাবে ভুগছে।