ঢাকাFriday , 29 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংককে বহুজাতিক অভিবাসন সম্মেলন

Link Copied!

bangkokআন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমুদ্র পাড়ি দিয়ে আসতে থাকা অবৈধ অভিবাসনপ্রত্যাশী এবং তাদেরকে ঘিরে সৃষ্ট ঘৃণ্য বাণিজ্য কী করে রোধ করা যায় এ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে ঐ সম্মেলনে।
ঐ সম্মেলনে দক্ষিণ পূর্ব এশীয় সংঘ আসিয়ান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের প্রতিনিধিবর্গ উপস্থিত থাকবে।
সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশ ও মিয়ানমার থেকে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ‘উন্নত জীবনের’ খোঁজে অভিযাত্রা ক্রমশ বেড়েছে। তাকে পুঁজি করে সমানুপাতে বেড়েছে মানবপাচার, যার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে দেশগুলোর সশস্ত্রবাহিনীর একাংশও।
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী তানাসাক পাতিমাপ্রাগম এ সম্মেলনের প্রয়োজনীয়তা গভীরভাবে অনুভব করছেন বলে মতব্যক্ত করেছেন। তিনি অভিবাসনপ্রত্যাশী ও মানবপাচারকারীদের বেপারোয়া মনোভাব বিষয়ে বিশেষভাবে শঙ্কিত।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থাইল্যান্ডকে প্রস্তাব দিয়েছে, থাই আকাশসীমায় উড়ে মার্কিন বিমান অভিবাসনপ্রত্যাশীদের আনাগোনার ওপর নজর রাখাতে চায়। থাই সরকার তাতে সায় জানিয়েছে।