ঢাকাFriday , 29 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় তুরস্কসীমান্তবর্তী শহরের পতন

Link Copied!

siriyaআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার ইদলিব প্রদেশের পশ্চিমাংশের অন্যতম সরকারপন্থী ঘাঁটি আরিহা দখল করেছে এক সশস্ত্র ইসলামি দল- জইশ আল ফাতেহ।
জইশ আল ফাতেহ আল কায়েদা সমর্থিত আল নুসরাহ ফ্রন্টের সমর্থনপুষ্ট একটি সশস্ত্র দল।
সিরিয়ায় কার্যরত ইংরেজ মানবাধিকার পর্যবেক্ষক দল এ তথ্য জানিয়েছে।
সিরীয় সেনাবাহিনীর সঙ্গে সেখারে এখনও চলছে দখলদারিত্বের লড়াই। সিরীয় সেনাবাহিনীর সূত্রমতো জানা গেছে।
ইদলিবের সিংহভাগ অঞ্চল পূর্বেই হাতে এসেছে আসাদবিরোধী গোষ্ঠীর। আরিহা দখলের মাধ্যমে তুরস্কসীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শহরটিও দখলে এলো।
বিবিধ বিচারে তুরস্ক ও সিরিয়া শত্রুদেশ বিবেচ্য। সে কারণে ইসলামি দলের আরিহা বিজয় কূটনৈতিক গুরুত্ব রাখে।
চলতি বছরের মার্চ মাস নাগাদ আসাদবিরোধী সশস্ত্র দলগুলো ইদলিব ও জিসর আল সুঘর দখলে সমর্থ হয়।
ইদলিব পুরো করায়ত্ত্ব হওয়ার পর এবার ইদলিবঘেঁষা প্রদেশ লাতাকিয়া প্রদেশের দিকে হাত বাড়াতে পারে সশস্ত্র গোষ্ঠী।
লাতাকিয়া বাশার আল আসাদের অন্যতম শক্তিশালী ঘাঁটি। আসাদের ঘাঁটিগুলোর ধারাবাহিক পতন সিরিয়ার কূটনৈতিক গুরুত্ব রাখে।