আন্তর্জাতিক ডেস্ক : ১৯৯৮ সালে আটক তিন বিমান ছিনতাকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে পাকিস্তান।
ফাঁসির মধ্য দিয়ে কার্যকর করা হয়েছে মৃত্যুদণ্ড তিনটি। তিন আসামী নাম শাহ সাওয়ার বেলুচ, সাব্বির বেলুচ এবং শাবির রিন্দ।
১৯৯৮ সালে তারা একটি বিমান ছিনতাই করে সেটিকে ভারতের দিকে উড়িয়ে নিতে চাইছিল। উদ্দেশ্য ছিল পাকিস্তানের পারমাণবিক অস্ত্রপরীক্ষা বাধাগ্রস্ত করা।
তাদের প্রচেষ্টা সত্ত্বেও পারমাণবিক পরীক্ষা সেদিন নির্বিঘ্নে সংঘটিত হয়। কিন্তু ধৃত তিন ব্যক্তির বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ এনে তাদের বিচারের আওতায় আনা হয়।
আজ পারমাণবিক অস্ত্রপরীক্ষার ১৭তম বছর। এ বর্ষপূর্তি উদযাপনে সাফল্যের স্মারক হিসেবে ফাঁসি দেয়া হয় এই তিনব্যক্তিকে।
ঐ পরীক্ষা চালানোর মধ্য দিয়ে পাকিস্তান পৃথিবীর বুকে সপ্তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।

