ঢাকাThursday , 28 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ন্যাশনাল ব্যাংকের নতুন মাস্টারকার্ড প্লাটিনাম ক্রেডিট কার্ড

Link Copied!

national-bankঅর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশে সর্বপ্রথম মাস্টারকার্ড সেবা চালুকারী প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবার মাস্টারকার্ড প্লাটিনাম ক্রেডিট কার্ড সেবা চালু করেছে। বুধবার রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলে প্রধান অতিথি হিসেবে মাস্টারকার্ড প্লাটিনাম ক্রেডিট কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের পরিচালক রন হক সিকদার। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ন্যাশনাল ব্যাংকের এএমডি মা. বদিউল আলম এবং ন্যাশনাল ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান ও ইভিপি মো. মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক মাহবুবুর রহমান খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ মিয়া, ডিএমডি সৈয়দ মুহাম্মদ বারিকুল্লাহ্, মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট গিতাংক দত্তসহ ন্যাশনাল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত গ্রাহক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ন্যাশনাল ব্যাংকের নতুন এই মাস্টারকার্ড প্লাটিনাম কার্ড গ্রাহকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। এর মধ্যে রয়েছে, ঢাকা রিজেন্সির গ্রান্ডিওজ রেস্টুরেন্টে লাঞ্চ অথবা ডিনারে একজনের সঙ্গে একজনের ফ্রি অফার, রূপসী বাংলা হোটেলের ফ্রি বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ সুবিধা, হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিশেষ যাত্রীসেবা সুবিধা (সর্বোচ্চ তিনজন), ঢাকার ইউনাইটেড হাসপাতালে ফ্রি কর্পোরেট হেলথ চেক আপ, দেশের প্রধান ২৫০টি মার্চেন্ট আউটলেটে ডিসকাউন্ট অফার, আজীবন ফ্রি কার্ড এবং ৬০০টিরও বেশি আউটলেটে বিশেষ ছাড় এবং বিশ্বজুড়ে মাস্টারকার্ডের সাথে সম্পৃক্ত হোটেলগুলোতে ফ্রি থাকার সুবিধা।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী বলেন, ‘এখনো দেশের ৮৫ ভাগ লেনদেন হয় নগদে। তবে এ পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে। সাম্প্রতিক সময়ে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি তথ্য-প্রযুক্তির মাধ্যমে জাল-জালিয়াতি বাড়ছে। ব্যাংকগুলোকে এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। একইসঙ্গে ক্রেডিট কার্ডে সাধারণত সুদহার বেশি থাকে তা আরো সহনীয় পর্যায়ে নামিয়ে আনার উদ্যোগ নিতে হবে।’
অনুষ্ঠানের সভাপতি শামসুল হুদা খান তার বক্তব্যে দেশের প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবায় ন্যাশনাল ব্যাংকের ভূমিকা রাখার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘বিভিন্ন উদ্যোগের মাধ্যমে গ্রাহকদেরকে বিশ্বমানের হাইটেক সেবা প্রদান করতে পেরে আমরা আনন্দিত যার মাধ্যমে অদূর ভবিষ্যতে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে নগদ-অর্থ বিহীন লেনদেন করা সম্ভব হবে।’
ন্যাশনাল ব্যাংকের পরিচালক রন হক সিকদার তার বক্তব্যে বলেন, ‘প্লাটিনাম মাস্টারকার্ড ক্রেডিট কার্ড চালু করতে পেরে ন্যাশনাল ব্যাংক খুবই আনন্দিত যার মাধ্যমে ব্যাংকের গ্রাহকরা তাদের হাতের মুঠোয় সর্বোত্তম বিশ্বমানের সেবা পাবেন। ব্যাংক নতুন সেবার অফার এবং মান নিয়ে রোমাঞ্চিত যা আমাদের ক্রমবর্ধমান পোর্টফোলিওর ধারাবাহিকতা।’
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘গ্রাহকদের প্রয়োজন মাফিক তাদের সর্বোত্তম সেবা প্রদানে মাস্টারকার্ড প্রতিজ্ঞাবদ্ধ। গ্রাহকরা নিরাপদ, নির্ভেজাল এবং সুবিধাজনক কেনাকাটার সাথে সাথে এখন তাদের দৈনন্দিন খরচের জন্য পুরস্কৃত হওয়ার সুযোগও পাচ্ছেন। আমরা আরো আশা করি যে, এই কার্ড দেশের ইলেক্ট্রনিক পেমেন্ট সিস্টেমকে আরো বেগবান করবে।’