ঢাকাThursday , 28 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরানে আইএসবিরোধী কার্টুন প্রতিযোগিতা

Link Copied!

isআন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রতিযোগিতার আয়োজন করেছে ইরান। কার্টুনের মাধ্যমে আইএসের নিষ্ঠুর কর্মর্কাণ্ড ফুটিয়ে তুলতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগিদের কাছ থেকে কার্টুন জমা দিতে আহ্বান জানিয়েছে ইরানের হাউজ অব কার্টুন নামে আয়োজক প্রতিষ্ঠান।
আয়োজকরা জানিয়েছেন, তাদের কাছে ব্রাজিল, অস্ট্রেলিয়াসহ ৪০টি দেশ থেকে ইতোমধ্যে ৮শর বেশি কার্টুন জমা পড়েছে। এসব কার্টুন থেকে প্রদর্শণের জন্য ২৮০কে বাছাই করা হয়েছে। এগুলি তেহরানে অবস্থিত চারটি সাংস্কৃতিক কেন্দ্রে প্রদর্শিত হবে। ৩১ মে প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা হবে।
প্রতিযোগিতার নির্বাহী সচিব মোহাম্মদ হাবিবি জানিয়েছেন, বেশ কয়েকজন বিদেশি প্রতিযোগি প্রদর্শণীতে অংশ নিতে ইরানে আসছেন। তবে নিরাপত্তা স্বার্থে তাদেরকে ছদ্মনাম ব্যবহার করতে বলা হয়েছে।
বাছাই করা কার্টুনগুলির একটিতে আইএস নেতা আবু বাকার বাগদাদির দাড়িগুলিকে ছুরি হিসেবে আাঁকা হয়েছে, আর তাতে লেগে রয়েছে মানুষের রক্ত। আরেক কার্টুনে আইএস সদস্যের রক্তের বাথটাবে গোসলের চিত্র আাঁকা হয়েছে। এছাড়া বেশ কতগুলি কার্টুনে আইএসের উত্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মদদ রয়েছে তার চিত্র আাঁকা হয়েছে।