ঢাকাThursday , 28 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পালমিরায় অ্যাম্ফিথিয়েটারে ২০জনকে হত্যা আইএসের

Link Copied!

Palmyraআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় দখল করা ঐতিহাসিক পালমিরায় প্রাচীন একটি অ্যাম্ফিথিয়েটারে অন্ততপক্ষে ২০ জনকে গুলি করে হত্যা করেছে চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। বুধবার হত্যা করা হয় বলে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। তবে সংস্থাটির দেয়া এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
গত সপ্তাহে আইএস সিরিয়ার সরকারি বাহিনীর কাছ থেকে পালমিরার নিয়ন্ত্রণ দখল করে। তারা শহরের অন্ততপক্ষে ২শ’ মানুষকে হত্যা করে এবং ৬শ’ মানুষকে জিম্মি করে বলে জানিয়েছিল সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ।
সংস্থাটির কর্মী রামি আবদুলরহমান পালমিরা শহরে অবস্থানকারী এক সূত্রের বরাত দিয়ে বলেন, ‘তারা (আইএস) রোমান অ্যাম্ফিথিয়েটারে অন্ততপক্ষে ২০জনকে হত্যা করে এবং লোকজনদের সেটি দেখতে বলে।’
ইসলামিক স্টেটের সমর্থকরা তাদের ট্যুইটার পেজে লিখেছেন, উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে অ্যাম্ফিথিয়েটারের মধ্যে হত্যা করা হয়।