ঢাকাThursday , 28 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানবপাচার: মালয়েশিয়ায় ১২ পুলিশ আটক

Link Copied!

manআন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় অবৈধভাবে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে ১২ পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুজনের বিরুদ্ধে পারলিসে প্রদেশে পাওয়া অভিবাসন প্রত্যাশীদের কবর ও বন্দীশিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। বুধবার দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ওয়ান জুনায়েদি তুয়ান্কু জাফর এ তথ্য জানিয়েছেন।
থাইল্যান্ড সীমান্ত সংলগ্ন মালয়েশিয়ার পারলিস প্রদেশের ওয়াং কেলিয়ান গ্রামের একটি বনে সোমবার ১৩৯টি কবর ও ২৮টি বন্দীশিবিরের খোঁজ পায় পুলিশ। এই কবরগুলি অবৈধপথে মালয়েশিয়া যেতে ইচ্ছুক মিয়ানমারের জাতিগত সহিংসতা শিকার রোহিঙ্গা ও বাংলাদেশিদের কবর বলে জানিয়েছে পুলিশ। মানবপাচারকারীদের নির্যাতনে এদের অনেকের মৃত্যু হলে তাদের ওই বন্দীশিবির এলাকাতেই কবর দেয়া হতো। এর আগে চলতি মাসের শুরুতে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া তাদের উপকূল থেকে ভাসমান অবস্থায় প্রায় আড়াই হাজার অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে।
জুনায়েদি বুধবার জানিয়েছিলেন, অবৈধপথে অভিবাসন প্রত্যাশীদের মালয়েশিয়ায় অনুপ্রবেশে মানবপাচারকারীদের সহযোগিতার অভিযোগে ১২ পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। তবে বৃহস্পতিবার জুনায়েদি নিশ্চিত করেছেন, এদের মধ্যে দুজনের বিরুদ্ধে পারলিস প্রদেশে খোঁজ পাওয়া অভিবাসন প্রত্যাশীদের কবর ও বন্দীশিবিরের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে।
তিনি বলেন, ‘আসলে তাদের মধ্যে দুজনকে ওয়াং কেলিয়ানে পাওয়া কবরের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে। অন্যদেরকে ২০১৪ সালে শুরু হওয়া মানবপাচারবিরোধী অভিযানে পাচারে সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। এদের সঙ্গে কবরের কোন সংশ্লিষ্টতা নেই।’