ঢাকাThursday , 28 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুঁজিবাজার এখন আর ফটকাবাজদের জন্য না

Link Copied!

Muhit-2-অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজার এখন প্রকৃত বিনিয়োগকারীদের বাজারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার সচিবালয় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান অর্থমন্ত্রীর কাছে ৫১ কোটি ২০ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘এক সময়ে পুঁজিবাজার ছিল ফটকাবাজদের বাজার। বর্তমানে সরকারের বিভিন্ন সংস্থার বিধিবিধানের ফলে আস্থার উন্নতি হয়েছে। তাই এখন আর পুঁজিবাজারে বড় ধরনের উল্টাপাল্টা হওয়ার সম্ভবনা নেই।’
মন্ত্রী বলেন, ‘সরকারের প্রতিষ্ঠানগুলো মূলত ব্যবসা করে না। অনেক প্রতিষ্ঠান লোকসান দেয়, তবে এর ব্যতিক্রমও রয়েছে।’