ঢাকাThursday , 28 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩ কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য নেই

Link Copied!

3-Companyঅর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভূক্ত তিন কোম্পানির শেয়ার দর মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাড়ছে। কোম্পানিগুলো মধ্যে রয়েছে বিএসআরএম স্টীলস লিমিটেড, বাংলাদেশ স্টীল রি রোলিং মিলস লিমিটেড এবং এসিআই ফরমুলেশন লিমিটেড।
জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার দর কয়েকদিন ধরেই অস্বাভাবিকভাবে বাড়ছে। দর বাড়াকে ডিএসই কর্তৃপক্ষ অস্বাভাবিক মনে করে কোম্পানি কর্তৃপক্ষকে নোটিশ প্রদান করে। দর বাড়ার কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য কোম্পানিগুলোর কাছে নেই বলে নোটিশের জবাবে জানানো হয়েছে।
বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ মে বিএসআরএম স্টীলস লিমিটেডের শেয়ার দর ছিল ৬৬ টাকা। ২৭ মে ‍বুধবার কোম্পানির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ৭৬ টাকা। মাত্র ৪ কার্যদিবসের মধ্যে একদিন দর কমেছে। অর্থাৎ মাত্র ৩ কার্যদিবসে দর বেড়েছে ১০ টাকা।
অপরদিকে গত ২১ মে বাংলাদেশ রি রোলিং মিলস লিমিটেডের শেয়ার দর ছিল ৫৭ টাকা। কোম্পানির শেয়ার দর ২৭ মে বেড়ে দাঁড়িয়েছে ৭৪ টাকা ৮০ পয়সা। মাত্র ৫ কার্যদিবসে কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৭ টাকা ৮০ পয়সা।
এদিকে গত ২৪ মে এসিআই ফরমুলেশন লিমিটেডের শেয়ার দর ছিল ১৯৯ টাকা। ২৭ মে কোম্পানির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ২৩৬ টাকা ২০ পয়সা। মাত্র ৪ কার্যদিবসে কোম্পানির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ৩৭ টাকা ২০ পয়সা।
এসব কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণে ডিএসই নোটিশ প্রদান করে। নোটিশের জবাবে দর বাড়ার মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই বলে কোম্পানিগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।