ঢাকাThursday , 28 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে

Link Copied!

Dseঅর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের পতন হয়েছে। একই সঙ্গে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। তবে উভয় বাজারে লেনদেন কিছুটা বেড়েছে।
বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে মোট ৩১৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৭১টি, কমেছে ২১৭টি এবং অপরিবর্তিত আছে ২৬টি কোম্পানির শেয়ার দর। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৫৮ কোটি ৮১ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৬ কোটি টাকা বেশি। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৪২ কোটি লাখ টাকা।
এ দিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭১ দশমিক ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৪৪ দশমিক ৭০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ সূচক ২৮ দশমিক ৭১ পয়েন্ট কমে ১ হাজার ৭৩১ দশমিক ৪৪ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১১ দশমিক ২৯ পয়েন্ট কমে ১ হাজার ৯৯ দশমিক ৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১০২ দশমিক ৯০ পয়েন্ট কমে ৮ হাজার ৬০৬ দশমিক ৩৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ১৫ দশমিক ৮১ পয়েন্ট কমে ১ হাজার ২৩ দশমিক ৯৩ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ১৭২ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১১ হাজার ২০০ দশমিক ৩২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৫৯ দশমিক শূন্য ৪ পয়েন্ট কমে ১৪ হাজার ১১৯ দশমিক ৮৬ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক ১০ দশমিক ৯৪ পয়েন্ট কমে ৯৮৫ দশমিক শূন্য ৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৪ কোটি ৬১ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪০টি কোম্পানির মধ্যে বেড়েছে ৫২টি, কমেছে ১৬৯টি এবং অপরিবর্তিত আছে ১৯টি কোম্পানির শেয়ার দর।