ঢাকাWednesday , 27 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সর্বোচ্চ সোয়া লাখ টাকা কর দিতে হবে ভাড়া গাড়ি ব্যবসায়ীদের

Link Copied!

NBRঅর্থনৈতিক প্রতিবেদক : সিসিভেদে ১৫ হাজার থেকে ১ লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত বার্ষিক আয়কর দিতে হবে মোটরকার বা জিপের ভাড়া গাড়ি ব্যবসায়ীদের। রেজিস্ট্রেশন বা ফিটনেস নবায়নের তারিখ উত্তীর্ণ হওয়ার আগেই এই আয়কর জমা দেয়ার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব ব্যবসায়ীদের সিসিভেদে গাড়ির রেজিস্ট্রেশনের সময় বা ফিটনেস নবায়নের তারিখ উত্তীর্ণ হওয়ার আগে আয়কর দিতে হবে। এসব আয়কর ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের রসিদের মাধ্যমে ওই সংশ্লিষ্ট সার্কেলের উপকর কমিশনারের কাছে জমা দিতে হবে। এই জমাকৃত ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার না দেখানো পর্যন্ত পরিবর্তী রেজিস্ট্রেশনের সময় বা ফিটনেস নবায়ন করা যাবে না। অবশ্য এই প্রজ্ঞাপনটি সরকারি বিশ্ববিদ্যালয়, বিদেশি দূতাবাস, জাতিসংঘ ও তাদের অঙ্গসংগঠন এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মালিকানাধীন মোটরকার, জিপ বা মাইক্রোবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
প্রজ্ঞাপনে আরো বলা আছে, ১ হাজার ৫০০ সিসি পর্যন্ত প্রত্যেক মোটর গাড়ি বা জিপের জন্য ১৫ হাজার টাকা বার্ষিক আয়কর দিতে হবে। ২ হাজার সিসি পর্যন্ত গাড়িতে ৩০ হাজার টাকা, ২ হাজার ৫০০ সিসি পর্যন্ত ৫০ হাজার টাকা, ৩ হাজার সিসি পর্যন্ত ৭৫ হাজার টাকা, ৩ হাজার ৫০০ সিসি পর্যন্ত ১ লাখ টাকা ও তার চেয়ে বেশি সিসির জন্য ১ লাখ ২৫ হাজার টাকা আয়কর দিতে হবে। তবে একক বা যৌথ মালিকানায় একাধিক মোটরকার, জিপ বা মাইক্রোবাস থাকলে দ্বিতীয় গাড়ির জন্য নির্দিষ্ট আয়করের চেয়ে ৫০ শতাংশ বেশি অর্থ দিতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি ২ হাজার সিসির দুটি গাড়ি ভাড়ায় খাটালে তাকে ৩০ হাজার করে ৬০ হাজার ও অতিরিক্ত ১৫ হাজারসহ মোট ৭৫ হাজার টাকা আয়কর দিতে হবে।