ঢাকাWednesday , 27 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্যবসার সমস্যা সমাধানে কমিটি গঠনের নির্দেশ

Link Copied!

Tofayelঅর্থনৈতিক প্রতিবেদক : ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা সমাধানে অভিজ্ঞ ব্যবসায়ীদের নিয়ে ৭ সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার রাজধানীর টিসিবি ভবনে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো অডিটরিয়ামে বাণিজ্যমন্ত্রণালয় আয়োজিত আমদানি-রপ্তানি নীতি নিয়ে বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির তৃতীয় সভায় তিনি এ নির্দেশ দেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীদের জন্য যে বাধাগুলো রয়েছে তা নিয়ে বাণিজ্য, অর্থ এবং পরিবেশ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে যাবে এই কমিটি। প্রয়োজনে আমি আপনাদের সঙ্গে যাবো। যেহেতু এর সঙ্গে ব্যাংক জড়িত তাই পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলবো। দরকার হলে প্রধানমন্ত্রীর কাছে সমস্যাগুলো তুলে ধরবো। কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীদের যেকোন সমস্যা সমাধানে আগ্রহী ‘
এর আগে ব্যবসায়ী এবং ব্যবসায়ী সংগঠনের নেতারা তাদের ব্যবসা পরিচালনায় বিভিন্ন রকম সমস্যা, পরামর্শ এবং সমস্যা থেকে বের হওয়ার উপায়গুলো বাণিজ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘৯২ দিনের রাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই ব্যবসায়ীরা দেশটিকে স্বল্পেন্নত থেকে একসময় উন্নত দেশে নিয়ে যাবেন।’
তিনি বলেন, ‘অ্যাকর্ড-অ্যালায়েন্সের এদেশে আসার কারণেই বর্তমানে পোশাক খাতে ক্রেতাদের মধ্যে আস্থা ফিরে এসেছে, আগ্রহ বাড়ছে। কারখানাগুলোর মধ্যেও স্থিতিশীলতা আছে।’
বাজেটে প্লাস্টিকখাতের জন্য নগদ প্রণোদনা দেয়া হবে বলেও জানান মন্ত্রী।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমেদ, পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম, ডিসিসিআই সভাপতি হোসেইন খালেদ, প্লাস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দীন, গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং অ্যাসোসিয়েশনের সভাপতি রাফেজ আলম চৌধুরি, আইসিসিআইয়ের সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআইয়ের পরিচালক হাসিনা নেওয়াজ।