ঢাকাWednesday , 27 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে দাবদাহে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে

Link Copied!

hot-1আন্তর্জাতিক ডেস্ক : ভারতে দাবদাহে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। দেশটির অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে প্রচণ্ড  গরমের কারণে গত দশদিনে ১১শ জনের বেশি মানুষ মারা গেছে। দেশের অন্যান্য স্থানে মারা গেছে ২০ জনের মত মানুষ।
দাবদাহে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে অন্ধ্রপ্রদেশে। সেখানে মঙ্গলবার পর্যন্ত মারা গেছে ৮৫২ জন। ২৬৯ জন মারা গেছে তেলেঙ্গানা রাজ্যে। বেশিরভাগের মৃত্যু হয়েছে গত সপ্তাহে। তখন ওই রাজ্য দুটিতে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার রাজধানী দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তেলেঙ্গানা রাজ্যে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে গরম পড়েছে বলে জানা গেছে। দাবদাহ সম্পর্কে আবহাওয়া দপ্তরের ওয়াইকে রেড্ডি এনডিটিভিকে বলেছেন, ‘গরমের তীব্রতা অস্বাভাবিক নয়। তবে পরপর তিন চারদিন ধরে তাপমাত্রা একই রকম থাকায় অনেক সমস্যা দেখা দিচ্ছে।’
ভারতের আবহাওয়া দপ্তর দাবদাহের কারণ হিসেবে উত্তর পশ্চিমাঞ্চলীয় শুষ্ক এবং উষ্ণ হাওয়ার কথা উল্লেখ করছে। তবে বাতাস দিক পরিবর্তন করলে কিছু দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে তারা আশা করছেন।
অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানা কর্তৃপক্ষ শ্রমিক এবং অন্যান্যদেরকে  বেলা ১১টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত কাজ না করার নির্দেশ জারি করেছেন। অন্ধ্রপ্রদেশের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিশেষ কমিশনার পি তুলসি রাণী বলেছেন, ‘যারা রোদে কাজ করেন তারাই দাবদাহের শিকার হচ্ছেন। বিশেষ করে পঞ্চাশোর্ধরাই এই গরমে বেশি অসুস্থ হচ্ছেন।’ তিনি সাধারণ মানুষকে দাবদাহের হাত থেকে রক্ষা পেতে ছাতা, টুপিসহ প্রচুর পরিমান তরল পানি ও ঘোল সঙ্গে রাখার কথা বলেছেন। এছাড়া গরমে সুতির পোশাক পড়ারও পরামর্শ দিয়েছেন তিনি।