ঢাকাWednesday , 27 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‍হামলায় অক্ষত লিবিয়ার প্রধানমন্ত্রী

Link Copied!

al-Thinniআন্তর্জাতিক ডেস্ক : অজ্ঞাতনামা বন্দুকধারীরা মঙ্গলবার রাতে লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আল তিহিন্নি’র গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। হামলায় তিনি অক্ষত রয়েছেন। তবে এতে তার এক দেহরক্ষী আহত হয়েছেন।
হামলার পর প্রধানমন্ত্রী আবদুল্লাহ আল তিহিন্নি টিভি চ্যানেল আল আরাবিয়া’কে বলেছেন,‘আল্লাহর কৃপায় আমি হামলা থেকে রক্ষা পেয়েছি।’
মঙ্গলবার তোবরুক শহরে পার্লামেন্ট অধিবেশনে যোগদান শেষে ফেরার পথে তিহিন্নিকে লক্ষ্য করে হামলা চালায় দুর্বৃত্তরা।
২০১১ সালে প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে রাজনৈতিক অরাজকতা শুরু হয়েছে। ২০১৪ সালে মিলিশিয়াদের হামলায় রাজধানী ত্রিপলি থেকে নির্বাসিত হন আল তাহিন্নি। তিনি বর্তমানে তোবরুক শহর থেকে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করছেন। তবে তার সরকারকে চ্যালেঞ্জ করে ত্রিপলিতে আর একটি সমান্তরাল সরকার গঠিত হয়েছে এবং তারা নিজেদেরকে লিবিয়ার ন্যায়সঙ্গত সরকার বলে দাবি করছে।
এদিকে তোবরুকের সংসদ সদস্যদের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স বলছে, মঙ্গলবার শহরে পার্লামেন্ট অধেবেশন চলার সময় ওই ভবনের বাইরে প্রধানমন্ত্রী তাহিন্নির পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছিল। বিক্ষোভকারীরা ভবনের বাইরে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় পালামেন্টের স্পিকার আকিলা সালেহ নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীকে পার্লামেন্ট ছেড়ে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু পার্লামেন্ট থেকে ফেরার পথেই ওই হামলার মুখে পড়েন তিনি ।
২০১৪ সালে মার্চ মাসে ক্ষমতায় আসার পর থেকেই নাজুক দেশটিতে নিজের কর্তৃত্ব পাকাপোক্তা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাহিন্নি।