ঢাকাWednesday , 27 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়েমেনে জোটের বিমান হামলায় নিহত ৭

Link Copied!

yamenআন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সীমান্ত সংলগ্ন গ্রামে মঙ্গলবার সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিমান হামলায় শিশুসহ ৭ জন প্রাণ হারিয়েছে। নিহতরা একই পরিবারের সদস্য।
ওই একই দিনে হুতি বিদ্রোহীদের গুলিতে এক সৌদি নাগরিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সৌদি আরবের সীমান্তবর্তী নাজরান এলাকায় দু পক্ষের সংঘর্ষের সময় ওই ব্যক্তি নিহত হন।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ইয়েমেনের বন্দর নগরী এডেনে শিয়াপন্থি হুতিদের অবস্থান লক্ষ্য করে প্রায় ২০টি বিমান হামলা চালিয়েছে আরব জোট। এ সময় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষরত সৌদি আরবে নির্বাসিত প্রেসিডেন্ট মনসুর হাদির বাহিনী হুতি নিয়ন্ত্রিত আল আনাদ সামরিক ঘাঁটির দিকে অগ্রসর হয়।
মঙ্গলবার রাতের ওই হামলায় ইয়েমেনের হাজ্জাজ প্রদেশের আল মোহসসাম গ্রামে একই পরিবারের সাত জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২ শিশু এবং ৫ নারী ও পুরুষ রয়েছেন। তারা নিজেদের বাড়িতেই নিহত হয়েছেন বলে জানা গেছে।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি জোট বাহিনীর মুখপাত্র।
এদিকে সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান শহরে মঙ্গলবার ইয়েমেনের হুতি বিদ্রোহীদের গুলিতে তাদের একজন বেসামরিক নাগরিক নিহত এবং আরো পাঁচ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।  এর আগেও হুতি হামলায় আরো বেশ কয়েকজন সৌদি প্রাণ হারিয়েছিল।
জাতিসংঘের দেয়া হিসাব মতে, গত ১৯ মার্চ ইয়েমেন সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্ন্ত ১৮৭০ জনের বেশি নিহত এবং আরো ৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। হুতিদের পরাস্ত করতে দেশটিতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট।