ঢাকাWednesday , 27 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অগ্রদূতের ভূমিকায় বাংলাদেশের শান্তিরক্ষীরা

Link Copied!

armyনিজস্ব প্রতিবেদক : বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীরা অগ্রদূতের ভূমিকা পালন করছে। তাদের সততা, মেধা, যোগ্যতা, সহমর্মিতা ও আত্মত্যাগের মাধ্যমে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস-২০১৫ উপলক্ষে কোয়ালিশন অব লোকাল এনজিও’স বাংলাদেশ (সিএলএনবি) আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোল টেবিল মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সর্বোচ্চ শান্তি সেনা প্রেরণকারী দেশ। এটি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত। বিশ্বের ১২২টি দেশের শান্তি রক্ষায় ১৭টি শান্তিরক্ষা মিশনে প্রায় ৯হাজার ৬০০ সেনা শান্তি রক্ষায় নিয়োজিত আছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব আব্দুল ওয়াদুদ আকন্দ বলেন, ‘বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষার কাজ করে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে সমুন্নত করেছে। বাংলাদেশের সেনারা আত্মত্যাগের বিনিময়ে হলেও শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানে সাম্যবাদী দলের নেতা মো. শামসুদ্দিন বলেন, ‘বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সেনারা অনন্য নজির স্থাপন করেছে।’
কৃষক নেতা জায়ীদ ইকবাল খান বলেন, ‘শান্তিরক্ষী বাহিনী শুধু বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়ই কাজ করছে না, দেশে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছে।