ঢাকাTuesday , 26 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন দূতাবাস কর্মকর্তার ছিটমহল পরিদর্শন

Link Copied!

sitmoholকুড়িগ্রাম প্রতিনিধি : ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক সেকশনের পল এ হেলমকামপ (paul A.Helmkamp) এবং রাজনীতি বিশেষজ্ঞ লুবাইন চৌধুরী মাসুম ছিটমহলবাসীদের কথা শুনতে আসেন।
মঙ্গলাবার সকাল ১১টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের অভ্যন্তরে অবস্থিত ভারতের ১৫০ নম্বর ছিটমহল দাশিয়ারছড়ার অধিবাসীদের সমস্যার কথা শোনেন তিনি।
এ সময় ওই দু’জন কর্মকর্তা ছিটমহলের পাশে বাংলাদেশের পশ্চিম আজোয়াটারী গ্রামের হামিদ কবিরাজের বাড়ি সংলগ্ন মসজিদ চত্বরে অবস্থান করে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় বাস্তবায়ন সমন্বয় কমিটির নেতাসহ ছিটের স্থানীয় অধিবাসীদের নানা সমস্যার কথা শোনেন।
এগুলোর মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিদ্যুৎ, যোগাযোগ, ভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, মানবাধিকার, আইনশৃঙ্খলাসহ নানা বিষয়ে জানতে চান। এ সময় ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় বাস্তবায়ন কমিটির (বাংলাদেশ অংশের) সভাপতি মইনুল হক, দাশিয়ারছড়া ছিটমহলের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক নুল আলমসহ ছিটমহলবাসীরা নানা প্রশ্নের উত্তর দেন।
৪০ মিনিট ধরে অবস্থানের পর ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসেন। ছিট থেকে ফুলবাড়ী সদরে আসার পথে ভারত সীমান্তের কাঁটাতারের বেড়া পর্যবেক্ষণ করেন।