ঢাকাTuesday , 26 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সূচক সামান্য বাড়লেও লেনদেন কমেছে

Link Copied!

Dseঅর্থনৈতিক প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দুইদিন কারিগরি জটিলতার কারণে শুরুতে লেনদেনের বিঘ্ন ঘটে। তবে মঙ্গলবার লেনদেন নির্দিষ্ট সময় সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছে। দিন শেষে উভয় বাজারে সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখি ধারা অব্যাহত আছে।
বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইর লেনদেন আগের দিনের চেয়ে সামান্য কমে দাঁড়িয়েছে ৮৩৫ কোটি ৭০ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২০ কোটি টাকা কম। সোমবার কারিগরি ত্রুটির পরও লেনদেন হয়েছিল ৮৫৫ কোটি ৭৫ লাখ টাকা।
মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানির মধ্যে বেড়েছে ১২৩টি, কমেছে ১৫৬টি এবং অপরিবর্তিত আছে ৩৬টি কোম্পানির শেয়ার দর।
এদিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬২৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪৮ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
অপরদিকে সিএসইর দুএকটি সূচকে বড় ধরনের পরিবর্তন হয়েছে। আগের দিনের চেয়ে প্রধান সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭০৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ১২২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৯৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৩৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২৬৯ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৯৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৫ কোটি ১৬ লাখ টাকা। লেনদেন হওয়া ২৫১টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৩২টি, কমেছে ৯৪টি এবং অপরিবর্তিত আছে ২৫টি কোম্পানির শেয়ার দর।