অর্থনৈতিক প্রতিবেদক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৫হাজার ৮৬৮ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে ৯ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে প্রকল্পগুলোর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৮৬৮ কোটি ৫২ লাখ টাকা টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন (জিওবি) ২ হাজার ২৭০ কোটি ১৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ৩০ কোটি ৯৪ লাখ এবং প্রকল্প সাহায্য ৩ হাজার ৫৬৭ কোটি ৩৯ লাখ টাকা।

