ঢাকাMonday , 25 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুদক-টিআইবির সমঝোতা স্মারক সই

Link Copied!

dudok-tibনিজস্ব প্রতিবেদক : ‘দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত’ কাজে পারস্পরিক সহযোগিতার জন্য সমঝোতা স্মারক সই করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের মিনি কনফারেন্স হলে এ সমঝোতা স্মারক সই অনুষ্ঠিত হয়। দুদকের পক্ষে সই  করেন দুদকের মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন এবং টিআইবি’র পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেন।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে দুদক সচিব মো. মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান মো. বদিউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু ও ড. নাসিরউদ্দীন আহমেদ।
অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, ‘শুধু বাংলাদেশ নয় বর্তমান বিশ্বের প্রতিটি দেশই দুর্নীতি প্রতিরোধে অনেক গুরুত্ব দিচ্ছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুদক ও টিআইবি একত্রে দুর্নীতি প্রতিরোধে কাজ করলে জনসাধারণকে দুনীতির বিরুদ্ধে জাগিয়ে তোলা সহজ হবে।’
কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, ‘দুদক ও টিআইবি আজ যে সমঝোতা স্মারক সই করলো তা দুদক আইন, ২০০৪ এর ১৭ ধারা অনুযায়ী আইনানুগ প্রক্রিয়ায় সম্পাদিত হলো। দুর্নীতি প্রতিরোধের কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার লক্ষ্যে কমিশন বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে টিআইবি ও দুদকের সমঝোতা স্মারক দুর্নীতি প্রতিরোধে মাইফলক হয়ে থাকবে।’
আরেক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ বলেন, ‘আজকের এই সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে নতুন যাত্রা শুরু হলো। দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম, সুশীল সমাজ, বেসরকারি সংস্থাসহ সকলকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন সৃষ্টি করতে হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রবৃদ্ধির উন্নয়ন, দারিদ্র বিমোচন তথা অর্থনৈতিক উন্নয়ন। এক্ষেত্রে সাফল্য পেতে হলে আমাদের সকলকে দুর্নীতি নির্মূলে একত্রে কাজ করতে হবে।’
টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুর্নীতির বিরুদ্ধে ঘরে ঘরে দূর্গ গড়ে তোলার জন্য যে আন্দোলনের ডাক দিয়েছিলেন সেই আন্দোলন বাস্তবায়নের দায়িত্ব আমাদের সকলের। এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর তাই দেশ থেকে দুর্নীতিকে চিরতরে নির্মূল করার জন্য দুদকের গবেষণা ও প্রচারণামূলক কাজে টিআইবি সাধ্যানুযায়ী সহযোগিতা করবে। আজকের এই সমঝতা স্মারক সইয়ের মাধ্যম সহযোগিতার এই পথ আরো সহজতর হলো।’