ঢাকাMonday , 25 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘লড়াই করার ইচ্ছা ছিল না ইরাকি বাহিনীর’

Link Copied!

ass-katarআন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেটের রামাদি দখল করে নেয়ার ঘটনায় ইরাকের সামরিক বাহিনীর কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তিনি আরো বলেছেন, জিহাদিদের বিরুদ্ধে  যুদ্ধ করার বিষয়ে তারা কোনো আগ্রহ দেখায়নি না।
রোববার বার্তা সংস্থা সিএনএন’কে দেয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার। রামাদি পতনের পর এটিই তার প্রথম বক্তব্য।
কার্টার সিএনএন’য়ের বারবারা স্টারকে বলেন,‘ইরাকি সেনাদের কি হয়েছিল জানিনা। প্রকৃতপক্ষে রামাদিতে ইরাকি বাহিনীর সৈন্যসংখ্যা ছিল ইসলামিক স্টেটের চাইতে অনেক বেশি। তারপরও তারা বিরোধী বাহিনীর সঙ্গে লড়াই চালাতে ব্যর্থ হয়েছে এবং তাদের মধ্যে লড়াই করার কোনো ইচ্ছাই ছিল না। তারা শহর ছেড়ে পালিয়ে এসেছে।’
ইরাকি বাহিনীর প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে ওই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরো বলেছেন,‘আমরা তাদের প্রশিক্ষণ দিতে পারি- অস্ত্র দিতে পারি-সমর্থন দিতে পারি। কিন্তু লড়াই করার ইচ্ছা তো  তাদের দিতে পারি না। আমি আশা করছি তাদের মধ্যে লড়াইয়ের ইচ্ছা জাগ্রত হবে। কেননা কেবল মাত্র যুদ্ধ করেই আইএসকে পরাজিত করা সম্ভব।’
তবে ‘স্টেট অব ইউনিয়ন’ অনুষ্ঠানে দেয়া ওই সাক্ষাৎকারে   ইরাকি বাহিনীকে মার্কিন সহায়তা দেয়া অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।  যদিও তিনি মনে করছেন, জিহাদিদের হারাতে হলে ইরাকিদের লড়াকু মানসিকতা তৈরি করতে হবে। স্থানীয় সেনাদের এই লড়াই না করার ইচ্ছাকে ‘ব্যাপক উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন কার্টার।
এদিকে রামাদিতে ইরাকি বাহিনীর পরাজয়ের পর দেশটিতে আরো বেশি পারিমাণ মার্কিন স্থলবাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছেন সিনেটের সশস্ত্র সার্ভিস কমিটির চেয়ারম্যান জন ম্যাককেইন। ইরাকি বাহিনীর প্রশিক্ষণের জন্য বর্তমানে সেখানে তিন হাজারের মত মার্কিন সেনা অবস্থান করছে। তবে তারা প্রত্যক্ষ যুদ্ধে অংশ নিচ্ছে না।