ঢাকাMonday , 25 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাইব্রিড গাড়ি আসবে রিকন্ডিশন্ড হিসেবে

Link Copied!

Muhit-2-অর্থনৈতিক প্রতিবেদক : হাইব্রিড গাড়ি আমদানির ক্ষেত্রে আগামী বাজেটে ছাড় দেয়ার কথা বিবেচনা করছে সরকার। সোমবার অর্থমন্ত্রী জানিয়েছেন, আমদানিকারকরা হাইব্রিড গাড়ি যাতে রিকন্ডিশন্ড হিসেবে আমদানি করতে সে ব্যাপারে নীতিমালা করবে সরকার।
এদিন সচিবালয়ে পুরনো গাড়ির আমদানিকারক ও পরিবেশকদের সমিতি বারভিডার সঙ্গে প্রাকবাজেট আলোচনার সময় এ কথা বলে মন্ত্রী।
উদাহরণস্বরূপ ভিভিটিআই ইঞ্জিনযুক্ত ১৫০০ সিসির একটি টয়োটা অ্যাক্সিয়ো গাড়ির দাম ১০ লাখ টাকা। এ ধরনের একটি গাড়ির শুল্ক আসে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা। অন্যদিকে একই সক্ষমতার একটি হাইব্রিড গাড়ির দাম ১২ লাখ টাকা। এ ধরনের একটি গাড়ির শুল্ক আসে ১৬ লাখ টাকা।
এখন সরকার হাইব্রিড গাড়িকে রিকন্ডিশন্ড হিসেবে আমদানির সুযোগ দিয়ে বাংলাদেশের বাজারে ব্যক্তিগত গাড়ি কেনার প্রবণতা ব্যাপকভাবে বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।