অর্থনৈতিক প্রতিবেদক : শেরপুরের নালিতাবাড়ীর তারাগঞ্জ উত্তর বাজারে শেরপুরে উদ্বোধন হলো দেশীয় জনপ্রিয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শো-রুম ‘মেসার্স রুনা ইলেকট্রনিক্স’।
শো-রুমটি উদ্বোধন করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ আলহাজ্ব বদিউজ্জামান বাদশা, পৌর মেয়র আনোয়ার হোসেন, ব্যবসায়ী সমিতির সভাপতি মোকসেদ আলী, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি এম. এ. হাকাম হীরা, চলচ্চিত্র অভিনেতা মুকুল তালুকদার এবং মার্সেল ব্র্যান্ডের পক্ষ থেকে পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, মার্কেটিং বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মোশারফ হোসেন রাজীব ও ডিস্ট্রিবিউটর মো. সামিউল হকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে মার্সেল ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান বলেন, ‘মার্সেল বাংলাদেশে বর্তমানে জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম একটি। গুণেমানে সর্বোচ্চ বলেই মার্সেল ব্র্যান্ডের পণ্যসামগ্রী ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে। আর এজন্যই প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে মার্সেল কতৃপক্ষ এক্সক্লুসিভ শো-রুম স্থাপন করছে, যাতে করে ক্রেতারা হাতের নাগালে মার্সেল পণ্যসামগ্রী সহজেই পেতে পারেন। এ ধারা দেশব্যাপী অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন ‘অতি শীগগিরই মার্সেল ব্র্যান্ডের পণ্যসামগ্রী বাংলাদেশসহ বিশ্বের ইলেকট্রনিক্স বাজারে শীর্ষস্থান দখল করবে।’
এই শো-রুমে পাওয়া যাচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি মার্সেল ব্র্যান্ডের সকল প্রকার ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং হোম এ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী।

