তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েডের পর নতুন একটি অপারেটিং সিস্টেম তৈরির কাজ শুরু করছে গুগল। এটির কোড নেম ‘ব্রিল্লো‘। গুগল জানিয়েছে এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে ডিজিটাল স্ক্রিন ছাড়াই ইন্টারনেটে সংযুক্ত হওয়া যাবে।
গুগলের নতুন অপারেটিং সিস্টেমটি পরিচালনার জন্য ডিভাইসে খুব বেশি একটা স্পেস লাগবো না। মাত্র ৩২ এমবি কিংবা ৬৪ এমবি র্যাম দিয়েই এটি পরিচালনা করা যাবে। ফলে ছোট খাটো অনেক ডিভাইসে এটি অপারেটিং সিস্টেম হিসেবে চালানো যাবে।
নতুন এই অপারেটিং সিস্টেমটি অ্যানড্রয়েডের ব্যানারেই বাজারে ছাড়া হবে। এজন্য গুগলের অ্যানড্রয়েড ডেভেলপার নতুন অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করছে।
পরিধানযোগ্য প্রযুক্তি যেমন ইন্টারনেট অফ থিংকসের জন্য এই অপারেটিং সিস্টেমটি তৈরি করা হচ্ছে বলে বেশ কয়েকটি প্রযু্ক্তি বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে।

