ঢাকাSunday , 24 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লাহোরে আজ আরেকটি টি২০

Link Copied!

pakস্পোর্টস ডেস্ক : কেউ বলেছে, বন্দুকের নলে ভর করে আবারও ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। আবার কেউ বলে, পাকিস্তানে ক্রিকেটের আবেগময় প্রত্যাবর্তণ। ভাষা যার যাই হোক- পাকিস্তানে যে অর্ধযুগ পর ক্রিকেট আবার ফিরেছে এটা তো দিবালোকের মত সত্য। সেই সত্যটাকে আরও পাকাপোক্ত করতে আজ আবারও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস করতে নামছেন আফ্রিদি এবং চিগুম্বুরা।
বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে পাকিস্তান বনাম জিম্বাবুয়ের মধ্যে সিরিজের দ্বিতীয় টি২০ ক্রিকেট ম্যাচটি। প্রথম ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ছিল উপচে পড়া ভিড়। সবাই এসেছিল দীর্ঘদিন পর নিজেদের মাঠে আফ্রিদিদের জয় দেখতে।
যদিও জিম্বাবুয়ে ১৭২ রানের বিশাল লক্ষ্য বেধে দিয়েছিল স্বাগতিকদের সামনে। কিন্তু মুক্তার আলি আর আহমেদ শেহজাদের ১৪২ রানের জুটি পাকিস্তানের জয় সহজ করে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত এই সহজ ম্যাচটি বেশ কঠিন করেই জিতেছিল পাকিস্তান।
প্রথম ম্যাচটিতে ছিল বেশ আশা-আশঙ্কার দোলাচলে দুলতে থাকা। শঙ্কা কেটে গেছে। এবার প্রকৃতই ক্রিকেট খেলার পালা। এবার পাকিস্তান খেলতে চায় আসল ক্রিকেট। আগামী টি২০ বিশ্বকাপের জন্য নিজদের যেমন প্রস্তুত করার পালা, তেমনি আফ্রিদিদের সামনে ধারাবাহিকতা ধরে রাখারও চ্যালেঞ্জ।
পাকিস্তানের সামনে মূল সমস্যা হচ্ছে, বোলিংয়ের ধার কমে যাওয়া। জিম্বাবুয়ে যেমন প্রথম ম্যাচে পাকিস্তানি বোলারদের কাছ থেকে ১৭২ রান তুলে ফেলেছিল, তাতে করে তাদের বোলারদের নিয়ে অবশ্যই ভাবার সুযোগ রয়েছে। একই সঙ্গে ব্যাটসম্যানদের ধারাবাহিকতা ধরে রাখাও একটা চ্যালেঞ্জ।