ঢাকাSunday , 24 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতকে হোম ভেন্যু করার প্রস্তাব পাকিস্তানের

Link Copied!

Pakistan-vs-India-Cricketস্পোর্টস ডেস্ক : ২০০৯ সালে লাহোরে শ্রীলংকান ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার পর গত ৬ বছর পাকিস্তান থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত। এরই ফাঁকে সংযুক্ত আরব আমিরাতকে হোম ভেন্যু করে বিভিন্ন ক্রিকেট সিরিজে অংশ নিয়ে আসছিল পাকিস্তানিরা। তবে এবার আরব আমিরাত থেকে সরে আসতে চাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতকেই নিজেদের হোম ভেন্যু করার প্রস্তাব দিলেন পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান।
নিজেদের দেশে ক্রিকেট ফেরাতে বেশ কাঠখড় পোড়াতে হচ্ছে পাকিস্তানকে। ৬ বছর অপেক্ষার পর আইসিসির অনীহা সত্ত্বেও জিম্বাবুয়েকে রাজি করিয়েছে পাকিস্তান এবং তাদের আমন্ত্রণ রক্ষা করে লাহোরে এসে একটি টি২০ ম্যাচও খেলে ফেলেছে জিম্বাবুয়ে। আজ (রোববার) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সিরিজের দ্বিতীয় টি২০।
এরই ফাঁকে চির প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে সিরিজ আয়োজনের ব্যাপারেও বেশ তোড়জোড় শুরু করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সম্প্রতি পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বাংলাদেশ সফর করে এরপর গেলেন ভারতে। সেখানকার ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি জগমোহন ডালমিয়ার সঙ্গে আলোচনাও করেছেন তিনি।
এ কারণেই সম্ভাবনা দেখা দিয়েছে পাকিস্তান-ভারত সিরিজ অনুষ্ঠিত হওয়ার। তবে ভারতীয় ক্রিকেটাররা যে এই মুহূর্তে পাকিস্তান গিয়ে খেলবে না সেটা নিশ্চিত। তাহলে কোথায় হবে পাকিস্তান-ভারত সিরিজ? আরব আমিরাতে? যদিও, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রস্তাব দিয়েছিল পাকিস্তানের ম্যাচগুলোর হোম ভেন্যু হতে চায় বাংলাদেশ। শাহরিয়ার খান জানিয়েছেন, পাকিস্তানের হোম ভেন্যু হিসেবে শ্রীলংকার আগ্রহের কথাও।
তবে হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরিয়ার খান বলেন, ‘আমরা চাই ভারতের বিপক্ষে আমাদের হোম ভেন্যু হবে ভারতই। যদিও এখানে হোম ভেন্যু করে সিরিজ আয়োজন অনেক বেশি ব্যায়বহুল। তবুও আমরা চাই ওখানেই সিরিজটা আয়োজন করতে।’

লাহোর হামলার পর বিশ্বের অন্যান্য দেশতো দুরে থাক, উমহাদেশের দেশগুলোও পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক রাখতে কেন যেন ইচ্ছুক নয়। এ কারণে নিজেদের সমর্পণ করে হলেও ক্রিকেটকে ‘জীবিত’ রেখেছে পাকিস্তান।
তারওপর, ২০০৮ সালে মুম্বাইতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৬৬ জন মানুষ নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেট সম্পর্ক বাতিল করে ভারত। যদিও পাকিস্তানের প্রচেষ্টায় ২০১২-১৩ মৌসুমে সংক্ষিপ্ত ওয়ানডে সিরিজের জন্য শুধু পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত।
সম্প্রতি যখন ভারত-পাকিস্তান সিরিজের সম্ভাবনা তৈরী হচ্ছিল, তখন সুনিল গাভাস্কারসহ ভারতের সিনিয়র ক্রিকেটাররা হুঁশিয়ার করে দেয় এই বলে যে, ‘ভারতের ক্রিকেটাররা কখনওই পাকিস্তান গিয়ে ক্রিকেট খেলতে পারে না।’ এরই পরিপ্রেক্ষিতে হয়তো পিসিবি চেয়ারম্যান এই প্রস্তাব দিয়ে থাকতে পারেন।
তবে দু’দেশের বিপরীত রাজনৈতিক অবস্থানের কারণে শাহরিয়ার খানের এই প্রস্তাবটা কতটা সফলতার মুখ দেখে সেটাও দেখার বিষয়। শাহরিয়ার খান যেমনটি বলছিলেন, ‘আমাদেরকে সব বাধা অতিক্রম করে যেতে হবে।’