ঢাকাSunday , 24 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌরভের হাতে ভারতীয় ক্রিকেটের পতাকা!

Link Copied!

Sourav-Gangulyস্পোর্টস ডেস্ক : সৌরভ গাঙ্গুলি আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে ভারতীয় ক্রিকেটের নতুন সর্বময় কর্মকর্তা হিসেবে উদিত হতে যাচ্ছেন। প্রথমে কথা ছিল তাকে এবং নতুন উপদেষ্টা কমিটিকে রোববার বাছাই করা হবে। কিন্তু বোর্ড প্রেসিডেন্টের সামান্য স্বাস্থ্য সমস্যায় ঘোষণা পিছিয়ে সেটা হতে পারে সোমবার।
পদটা হতে পারে ডিরেক্টরের। এমনকী কোচেরও। কিন্তু যেটাই হোক, মর্যাদায় সৌরভই হবেন সর্বেসর্বা। বোর্ড সূত্রের খবর, সৌরভের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আমায় দায়িত্ব দিতে হলে দীর্ঘমেয়াদি ভিত্তিতে দিন। যাতে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের জন্য টিমকে তৈরি করতে পারি।
তাই করা হবে কি না বোর্ডকর্তারা এখনও একমত নন। তবে আপাতত কোহলিদের অভিভাবক হিসেবে সর্বসম্মত ভাবে তাকেই ভেবে রাখা হয়েছে। শেষ পর্যন্ত যদি কোচ না হয়ে ডিরেক্টর হন, তা হলেও বাংলাদেশে দল নিয়ে যেতে সৌরভকেই বলা হবে।
প্রথমে ভাবা হয়েছিল রবি শাস্ত্রীকে সোজা ডিরেক্টর পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এখন অবশ্য বোর্ড কর্তারা নতুন করে ভাবছেন তাকে নিয়ে। তাদের মনে হচ্ছে ‘শ্রীনির লোক’ হিসেবে তাদের অপছন্দের মানুষ হলেও এখনকার ভারতীয় দলের সঙ্গে ডিরেক্টর হিসেবে শাস্ত্রী খুব ভাল কাজ করেছেন।
রবি শাস্ত্রীকে সম্ভবত তিন সদস্যের পরামর্শক কমিটিতে অন্যতম সদস্য হিসেবে গুরুত্বের সঙ্গেই রাখা হবে। কমিটির আর দুই সদস্যের মধ্যে সৌরভের সম্মতি পাওয়া গেছে। বোর্ড অপেক্ষা করছে শচিনের সম্মতির জন্য। রোববার আইপিএল ফাইনালের আগে-পরে একটা সময় শচিনের সঙ্গে চূড়ান্ত কথা বলা হবে।
শোনা যাচ্ছে সৌরভকে প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি কোচ হবেন, না ডিরেক্টর হবেন বেছে নিন। ফুলটাইম কোচ হলে সিএবি ছাড়তে হবে। ডিরেক্টর হলে তিনি ছয় মাস টিমের সঙ্গে, ছয় মাস সিএবিতে— এ ভাবে চালানোর সুযোগ পাবেন।
সৌরভের কথা শুনে কর্তাদের মনে হয়েছে তিনি কোচ হতে অনেক বেশি আগ্রহী। কিন্তু বোর্ড কর্তারা হাবেভাবে বুঝিয়েছেন তাদের পছন্দ সৌরভ দু’দিকটাই করুন। সেক্ষেত্রে ডিরেক্টরের পদ বাছাই করুন। এই ডিরেক্টর অবশ্যই হবেন প্রবল ক্ষমতাসম্পন্ন। সুপার কোচ। চূড়ান্ত সিদ্ধান্ত যে দিকেই গড়াক, নতুন জমানার কর্তারা সৌরভের হাতেই ফের ভারতীয় ক্রিকেটের পতাকা তুলে দিচ্ছেন।
মহেন্দ্র সিংহ ধোনি এবং সৌরভ গাঙ্গুলী আবার সহাবস্থান ঘটতে চলেছে ভারতীয় ড্রেসিংরুমে। আইপিএল ফাইনালে কী হবে’র চেয়েও তো এটা বেশি চমকপ্রদ!