ঢাকাSunday , 24 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়ন ঢাকা ট্রিবিউন
পর্দা নামল মিডিয়া কাপ ক্রিকেটের

Link Copied!

waltonস্পোর্টস ডেস্ক : ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ট্রিবিউন। রোববার মওলানা ভাসানী স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে ঢাকা ট্রিবিউন ২৪ রানে চ্যানেল আইকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে ঢাকা ট্রিবিউন। দলের হয়ে আতিকুর ২৫ এবং জাতীয় দলের ক্রিকেটার শামসুর রহমান শুভ করেন ২৪ রান। জবাবে ব্যাট করতে নেমে ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬১ রান করে চ্যানেল আই। রাহুল করেন ২৩ রান। ম্যান অব দ্য ফাইনাল হন আতিকুর।
এর আগে প্রথম সেমিফাইনালে চ্যানেল আই (৮৭/১) ৪ উইকেটে বাংলাদেশ প্রতিদিনকে (৮৩/৪) পরাজিত করে। দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা ট্রিবিউন (৮৬/২) ১০ রানে হারায় দি রিপোর্ট ২৪ডটকমকে (৭৬/৩)।
বাংলাদেশ প্রতিদিনের হয়ে চার ম্যাচে ২১৫ রান করার সুবাদে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মঞ্জুর কাদের, ওয়ালটনের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, বেলী গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান, বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্টস কমিউনিটির সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম ,টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মনোয়ার হক, কো-চেয়ারম্যান মৈাঃ মাঈন উদ্দিন তারেক ও কামাল হোসেন বাবলু।
চ্যাম্পিয়ন দল ৩০ হাজার , রানার্স আপ দল ২০ হাজার , পরাজিত দুই সেমিফাইনালিস্ট ৫ হাজার, ম্যান অব দ্য টুর্নামেন্ট ৩ হাজার এবং ম্যান অব দ্য ফাইনালকে ২ হাজার টাকা আর্থিক পুরস্কার দেয়া হয়। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মনোয়ার হক ম্যান অব দ্য টুর্নামেন্ট মোহাম্মদ আশরাফুলকে ১৫ হাজার এবং ম্যান অব দ্য ফাইনাল আতিকুরকে ৫ হাজার টাকার প্রাইজ মানি প্রদান করেন।