ঢাকাSaturday , 23 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাভার গলফ-ক্লাবে ৯ম আমিন মোহাম্মাদ গ্রুপ গলফকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত

Link Copied!

golfআবুল হায়াত বাচ্চু, সাভার : সাভার গলফ-ক্লাবে দুই দিন ব্যাপী ৯ম আমিন মোহাম্মাদ গ্রুপ গলফকাপ  টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্ধোধন করেন, নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও সাভার গলফ-ক্লাবের সভাপতি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান পিএসসি।
এ টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিন মোহাম্মদ গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রমজানুল হক নিহাদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উচ্চ পদস্থ্য কর্মকর্তাবৃন্দ, সাভারের গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্টগন ও সদস্য সচিব এবং নির্বাহী কর্মকর্তা সহ আরো অনেকে।
অপরদিকে, বিকালে সাভার গলফ ক্লাবের ক্লাব হাউজ মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন মাননীয় এরিয়া কমান্ডার সাভার ও সাভার গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান, সাভার গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্টগণ এবং আমিন মোহাম্মদ গ্রুপের ডিপুটি ম্যানেজিং ডাইরেক্টর জনাব মোঃ রমজানুল হক নিহাদ, সাভার গলফ ক্লাবের নির্বাহী কর্মকর্তা মেজর (অবঃ) মোঃ সফিকুর রহমান। উক্ত টুর্নামেন্টে দেশি-বিদেশি তিন শতাধিক গলফার খেলায় অংশ গ্রহন করে। বিভিন্ন গ্রুপে যথাক্রমে চ্যাম্পিয়ান হয়েছে-
জুনিয়ার উইনার : মাস্টার ইহান রেজা
ভ্যাটার্ন উইনার : প্রফেসর মুজাহেদ উদ্দিন
লেডিস উইনার : মিসেস কুসুম ফরিদ