ঢাকাSaturday , 23 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই রাখার আহ্বান

Link Copied!

teachersনিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা দেশের সরকারি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে না দিয়ে বর্তমানের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনেই রাখান আহ্বান জানান শিক্ষক কর্মচারী ফ্রন্ট।
শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ আসাদুল হক দাবি করেন, সরকারি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আওতায় আনার যে উদ্যোগ নেয়া হয়েছে তা বাস্তবায়িত হলে উচ্চ শিক্ষাক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি হবে। একই সঙ্গে নতুন সমস্যার উদ্ভব হবে বলে আমরা মনে করি। তাই জাতীয় বিশ্ববিদ্যালয়কে ব্যাপক সংস্কার করে সরকারি কলেজগুলোকে তার অধীনেই রাখা হোক।
সংবাদ সম্মেলনে এমপিওভুক্তির শর্তপূরণকারী স্কুল, কলেজ, অনার্স পাঠদানকারী শিক্ষক ও কর্মচারীদের অবিলম্বে এমপিওভুক্ত করা, অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টে তহবিলের জন্য বাজেটে সহায়ক অংকের বরাদ্দ রাখা, শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বা জিডিপির ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিতসহ সরকারের কাছে মোট ১৩টি দাবি পেশ করেন।
এছাড়া, এ দাবি আদায়ে দুদিনের কর্মসূচি ঘোষণা কর হয়। কর্মসূচির মধ্যে আগামী বৃহস্পতিবার সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত ফ্রন্টের জেলা কমিটি কর্তৃক মানববন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিব বরাবর স্মারকলিপি প্রদান।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে ফ্রন্টের মানববন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিব বরাবর স্মারকলিপি প্রদান।