ঢাকাSaturday , 23 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাপল অব দ্য ইয়ার…

Link Copied!

Alia-bhatt-ultraবিনোদন ডেস্ক : করণ জোহরের ‘শুদ্ধি’ ছবিটি নিয়ে আলোচনার কমতি নেই। অবশ্য তার পুরোটাই চরিত্র নির্ধারন নিয়ে। একের পর এক তারকা শিল্পীর নাম শোন গেছে ছবিটির মূল ভূমিকায়। বর্তমানের চলতি গুজব, ‘শুদ্ধি’ ছবিতে অভিনয় করবেন করণের আবিষ্কার ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ খ্যাত জুটি বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট।
ছবিটি পরিচালনায় করবেন ‘অগ্নিপথ’ খ্যাত পরিচালক করণ মালহোত্রা। প্রযোজক করণ জোহর ছবির ঘোষনা দেওয়ার পর প্রথম সিদ্ধান্ত অনুযায়ী ‘শুদ্ধি’র নায়ক ছিলেন হৃত্বিক রোশন। তার বিপরীতে নায়িকা নিয়ে অনেক গুঞ্জন শোনা গেলেও চুক্তিবদ্ধ হয়েছিলনে কারিনা কাপুর। তবে হৃত্বিকের শারীরীক অসুস্থতার জন্য পিছিয়ে যায় ছবির কাজ, কারিনাও ব্যস্ত হয়ে পড়েন অন্যান্য কাজ নিয়ে। বানচাল হয়ে যায় ছবির পরিকল্পনা।
এরপরে ‘শুদ্ধি’ ছবিতে চুক্তিবদ্ধ হয় সালমান খান। তবে হিট অ্যান্ড রান মামলা, হরিণ হত্যা মামলা প্রভৃতির জন্য এলোমেলাে হয়ে যায় তার ব্যস্ততার শিডিউল। নায়িকা নির্বাচনের আগেই করণের ছবি থেকে পিছু হটেন সাল্লু ভাই। এখন শোনা যাচ্ছে বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট অভিনয় করবেন বারবার পিছিয়ে যাওয়া এ ছবিতে।
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে একসঙ্গে বলিউড অভিষেক ঘটে তাদের। পরবর্তীতে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন বরুণ ও আলিয়া। অফিসিয়ালি ঘোষনা না হলেও চলছে জোড়ালো ফিসফাস, দেখা যাক কার ভাগ্যে শিকা ছেড়ে।