বিনোদন ডেস্ক : বলিউড তারকা অক্ষয় কুমার এতদিন রূপালী পর্দা নিয়ে ব্যস্ত থাকলেও কিছুদিন আগে ফ্যাশন ডিজাইনার হিসেবে নতুন পরিচয় প্রকাশ করেছেন। সেই ধারাবাহিকতায় এবার অনলাইন হোম শপিং টিভি চ্যানেলে নিজের ডিজাইন করা পোশাক বিক্রি করার ঘোষণা দিয়েছেন এই অভিনেতা।
অক্ষয় কুমার এই মুহূর্তে ‘সিং ইজ ব্লিং’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন। কিন্তু এরইমধ্যে অনলাইন টিভি চ্যানেলে নিজের ডিজাইন করা টি-শার্টের সম্ভার আনতে চলেছেন। যা ফেসবুক, টুইটারের মাধ্যমে নিজের ভক্তদের জানান দিচ্ছেন।
সম্প্রতি অনলাইনে কয়েকটি পোশাকের ছবি দিয়ে অক্ষয় জানান, এই পোশাকগুলির দাম ক্রেতাদের সাধ্যের মধ্যেই থাকবে। প্রত্যেকটির শার্টের দাম পড়বে ৯৯৯ টাকা। অনুরাগী বা ক্রেতাদের কাছ থেকে এব্যাপারে পরামর্শও চেয়েছেন তিনি।

