ঢাকাFriday , 22 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাবিবের গান নিয়ে মিথ্যা সংবাদ

Link Copied!

habibবিনোদন ডেস্ক : সম্প্রতি কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল এবং কিছু দৈনিক সংবাদপত্রের অনলাইন ভার্সনে খবর প্রকাশিত হয় যে, বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ কলকাতার ‘জামাই-৪২০’ নামের একটি ছবিতে ‘খুব বেশি জানতে ইচ্ছে হয়’ শিরোনামের একটি গান করেছেন। খবরে আরও উল্লেখ করা হয় যে এই গানে হাবিবের সঙ্গে বলিউডের শানও গান করেছেন। এই প্রসঙ্গে থেকে হাবিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই খবরকে ভিত্তিহীন বলে আখ্যায়িত করেন।
হাবিব বলেন, ‘এটি সম্পূর্ণ ভিত্তিহীন খবর। আমি শুনেছিলাম আমার গাওয়া ‘জীবন জুড়ে তুমি থাকনা’ শিরোনামের গানটি ব্যবহার করা হয়েছে এই ছবিতে। কিন্তু পরে ভাবলাম তারা যদি আমার গান ব্যবহার করে তাহলে তো তারা আমাকে বিষয়টা জানাত। সংবাদপত্রগুলো যে গানের নাম উল্লেখ করেছে সেই গানের নামই আমি শুনিনি।’
সেই খবরে উল্লেখ করা হয় সংগীত বাংলা নামের চ্যানেলে ‘জামাই-৪২০’ ছবির প্রমোতে হাবিবের গানটি বাজতে শোনা গেছে। এ প্রসঙ্গে হাবিব বলেন, ‘এই ব্যাপারে আমি কিছুই জানি না। জানলে আমি আপনাদের মাধ্যমে শ্রোতাদের সবকিছু জানাতাম। কেউ আমার সঙ্গে কোন যোগাযোগ না করেই এই খবর ছাপিয়েছে। এটা মিথ্যা খবর।’
উল্লেখ্য, গত বছর ‘বিন্দাস’ নামের একটি ছবিতে ‘তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো’ শিরোনামের গানটি দিয়ে ওপার বাংলার ছবির সংগীতপরিচালক হিসেবে নাম লেখান হাবিব। গানটি প্রকাশের পর কলকাতায় শ্রোতাপ্রিয়তা পান তিনি। গানটি লিখেছিলেন এস এ হক অলিক। এর অনেক আগে গানটি বাংলাদেশে প্রকাশিত হয়। বাংলাদেশেও ব্যাপক শ্রোতাপ্রিয়তা লাভ করে গানটি।