ঢাকাFriday , 22 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শান্তির খোঁজে সানি লিওন

Link Copied!

এক পেহেলি লীলা সিনেমার দৃশ্যে সানি লিওন

এক পেহেলি লীলা সিনেমার দৃশ্যে সানি লিওন

বিনোদন ডেস্ক : তাকে ঘিরে বিতর্কের শেষ নেই। যেদিন থেকে বলিউডে পা রেখেছেন, সেদিন থেকে নানা আলোচনা সমালোচনা ঘিরে থেকেছে সানি লিওনিকে। হয়তো তাই কাজের ব্যস্ততার ফাঁকে শান্তির খোঁজে সমুদ্রের পাশে গেলেন তিনি।
সম্প্রতি অফিসিয়াল ওয়েবসাইটে পর্ন ভিডিও থাকায় তার বিরুদ্ধে এইআইআর দায়ের হয়েছে। কিন্তু সব বিতর্ককে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে চুটিয়ে কাজ করে চলেছেন তিনি। ‘স্পিলটসভিলা’র জন্য এখন শুটিং করছেন সানি। গোয়া থেকে সমুদ্রের পাশে তোলা ছবি ভক্তদের জন্য পোস্ট করেছেন টুইটারে।
এম টিভির ‘স্পিলটসভিলা’র অষ্টম সিজনে উপস্থাপক সানি। আগের সিজনে তার সঙ্গে ছিলেন নিখিল চিনাপা। এবার আছেন ‘রোডিজ’-এর রনবিজয় সিং সিনহা। সম্প্রতি এই শোয়ের জন্য গোয়ার বিচে শুট করেছেন তিনি। শুটিংয়ে যে খুব মজা হয়েছে সে কথাও ছবির ক্যাপশনে জানিয়েছেন সানি লিওন। ‘স্পিটসভিলা-৭’ ছিল প্রেম, হার্টব্রেক, বিতর্কের ককটেল। এবারেও সেই ধারাবাহিকতা থাকবে বলে আশা করছেন সকলে।
বলিউডে অনেক অভিনেতা এখনও তার সঙ্গে কাজ করতে চান না। তবে তা নিয়ে খুব বেশী মাথা ঘামাতেও নারাজ সানি। ‘এক পহেলি লীলা’ ছবিতে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি। ‘কুছ কুছ লোচা হ্যায়’ যদিও তেমন সাফল্য পায়নি, তবুও ব্যস্ততায় অবসর নেই তার।