বিনোদন ডেস্ক : বলিউড বাদশার পিছু ছাড়ছে না দূর্ঘটনা। হাটুতে আঘাত পেয়ে আবারও হাসপাতালে ভর্তি হতে হল তাকে। বৃহস্পতিবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে হাটুতে অস্ত্রোপচার হল তার।
বেশ কয়েক মাস ধরেই হাটুর সমস্যায় ভুগছিলেন তিনি। বেশ যন্ত্রনা হচ্ছিল, বারবার ফুলে যাচ্ছিল তার হাটু। কিছুদিন আগে হাটুতে ক্রেপ বেঁধে মজা করে নিজের ছবি দিয়েছিলেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। লিখেছিলেন, ‘মেয়ে দেখলে হয়তো বলবে বাবা লেগিংস পরেছে’। কিন্তু হাটুর ব্যথাকে আর মজায় আটকে রাখতে পারলেন না তিনি।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাটুতে অর্থোপেডিক সার্জারি হল তার। শাহরুখের চিকিৎসক ডঃ সঞ্জয় দেশাই সংবাদমাধ্যমে জানিয়েছেন, তার অস্ত্রোপচার সফল। আপাতত ৩-৪ দিন পুরোপুরি বিশ্রামে থাকবেন শাহরুখ খান। বেশ কয়েকবছর ধরে বয়ে বেড়ানো হাটুর সমস্যা এই সার্জারির মাধ্যমে দূর হবে বলে আশা করছেন সকলে।

