ঢাকাFriday , 22 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রেবল জিতলেন হ্যাজার্ড

Link Copied!

hazardস্পোর্টস ডেস্ক : ব্যাপারটা অনুমিতই ছিল। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চেলসিকে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) শিরোপা জেতানোয় এডেন হ্যাজার্ড যে ইপিএলের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতবেন সেটা আগ থেকেই মোটামুটি নিশ্চিত ছিল। শুক্রবার এই বেলজিয়ান মিডফিল্ডারকে আনুষ্ঠানিকভাবে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করে ইপিএল কর্তৃপক্ষ।
প্রফেশনাল ফুটবলার্স অ্যাসেসিয়েশন (পিএফএ) ও ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন (এফডব্লিউএ) এর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার পর ইপিএলের বর্ষসেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড জয় করে ট্রেবল অ্যাওয়ার্ড জিতলেন বেলজিয়াম জাতীয় দলের খেলোয়াড় এডেন হ্যাজার্ড।
চলতি মৌসুমে চেলসির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ২০ গোল করেন এডেন হ্যাজার্ড। সার্জিও আগুয়েরো ও হ্যারি কেন তার চেয়েও বেশি গোল করলেও দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে চেলসিকে শিরোপা জেতানোয় হ্যাজার্ডকে ইপিএল বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মনোনীত করা হয়।
ইপিএল বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত তারকাদের মধ্যে হ্যাজার্ডের চেলসি সতীর্থ জন টেরি, সেস ফ্যাব্রিগাস ও ন্যামাঞ্জা মেটিকও ছিলেন। এছাড়া ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও আগুয়েরো, ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়া, টটেনহ্যামের গোলরক্ষক হ্যারি কেন ও আর্সেনালের ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজও ছিলেন।