ঢাকাFriday , 22 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইপিএলের বর্ষসেরা কোচ মরিনহো

Link Copied!

Morinhoস্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন হোসে মরিনহো। তৃতীয়বারের মতো তিনি এই খেতাব জয় করেন। চলতি মৌসুমে চেলসিকে লিগ শিরোপা জিতিয়ে তিনি এই পুরস্কার লাভ করেন।
মরিনহোর অধীনে চেলসি এবার গত পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা জয় করে। লিগ টেবিলে ২৭৪ দিন শীর্ষে থেকে ব্লুজরা চার ম্যাচ হাতে থাকতেই শিরোপা জয় করে।
এর আগে আরও দুবার প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচের পুরস্কার জয় করেন রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ। চেলসিকে ২০০৪-০৫ ও ২০০৫-০৬ মৌসুমে শিরোপা জিতিয়ে তিনি এই অ্যাওয়ার্ড জিতেন।
চলতি মৌসুমে একবার মাসের সেরা কোচের পুরস্কার না জিতে হোসে মরিনহো বর্ষসেরা কোচের পুরস্কার জয় করেন। চেলসির হয়ে দুই মেয়াদে ৩ মৌসুম কোচিং করে মাত্র একবার মাসের সেরা কোচ হিসেবে মনোনীত হন তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা কোচের পুরস্কার মরিনহোর সমান তিনবার জিতেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। তবে রেকর্ড ১১ বার ইপিএলের বর্ষসেরা কোচের পুরস্কার জিতে নিজেকে সবার ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসন। ১৯৯৪ থেকে ২০১৩- এই ১৯ বছর ম্যান ইউর কোচ থাকাকালে ১১ বার বর্ষসেরা কোচের পুরস্কার জিতেন ফার্গি।