ঢাকাFriday , 22 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধোনি-কোহলির লড়াই

Link Copied!

জাতীয় দলে লড়েন কাধে কাধ রেখে। তবে আজ আইপিএলে কোহলি-ধোনি একে অপরের প্রতিপক্ষ

জাতীয় দলে লড়েন কাধে কাধ রেখে। তবে আজ আইপিএলে কোহলি-ধোনি একে অপরের প্রতিপক্ষ

স্পোর্টস ডেস্ক : চেন্নাই সুপার কিংস বনাম রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু না বলে বলুন মহেন্দ্র সিং ধোনি বনাম বিরাট কোহলি। শুক্রবার রাচিতে ভারতের দুই অধিনায়কের লড়াই দেখতে উন্মুখ গোটা ভারতবর্ষ। এই লড়াইটা যতটা ধোনির জন্য গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি কোহলির জন্য। চেন্নাইকে একাধিকবার চ্যাম্পিয়নের মুকুট পরিয়েছেন ধোনি। বেঙ্গালুরু দু’বার ফাইনাল খেললেও একবারও ট্রফির নাগাল পায়নি। তাই এটা বেঙ্গালুরুর জন্য যেমন, অধিনায়ক হিসেবে কোহলির জন্যও হতে যাচ্ছে মাইলফলক।
আইপিএলে বরাবরের ফেভারিট চেন্নাই এবারও দাপট দেখিয়েছে। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে পরাজয় বরণ করতে হয় ধোনিদের। অন্যদিকে, এলিমিনিটরে রাজস্থান রয়্যালসকে বড় ব্যবধানে হারিয়ে টগবগ করে ফুটছে ক্রিস গেইল-এবি ডি ভিলিয়ার্সরা। দু’জনই তুঙ্গস্পর্শী ফর্মে আছেন। এদের সঙ্গে যদি কোহলি যোগ হন তাহলে দলের ব্যাটিং পাওয়ার কোথায় দাঁড়াবে? হচ্ছেও তাই। একদিন কোহলি তো পরের দিন গেইলের ব্যাটে ঝড় উঠছে। এরপরের দিন ডি ভিলিয়ার্স কচুকাটা করছেন প্রতিপক্ষ বোলারদের। সত্যি, এবার যদি এই দল নিয়ে ফাইনালে পৌছতে না পারেন কোহলি সেটা হবে দুর্ভাগ্যজনক।
বেঙ্গালুরু অধিনায়ক সেটা ভালো করেই জানেন। তাই তিনি চেন্নাই ম্যাচকে ধরে নিচ্ছেন সেমিফাইনাল হিসেবে। কোহলির কথায়, ‘গতবারের চেয়ে এবার আমরা অনেক ভালো খেলেছি। তাই এটা আমাদের প্রাপ্যই ছিল। পরের ম্যাচটা (শুক্রবার) আমাদের কাছে সেমিফাইনাল। আশা করি জমজমাট লড়াই হবে।’
চেন্নাইয়ের ছন্দপতনের বড় কারণ ব্রেন্ডন ম্যাককালাম। নিউজিল্যান্ড অধিনায়ক এখন দেশের হয়ে টেস্টে নেতৃত্ব দিচ্ছেন ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে। ম্যাককালামের জায়গায় আসা মাইক হাসি এখনও বড় রানের দেখা পাননি। তাই ধোনির কপালে দুশ্চিন্তার ভাঁজ থাকছেই। একটা জায়গায় চেন্নাই অধিনায়ককে এগিয়ে রাখছে সেটা হলো ম্যাচটা হচ্ছে তার ঘরের আঙিনায়, রাচিতে। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। ২৪ মে কলকাতার ইডেন গার্ডেনের ফাইনালে মুম্বাইয়ের সঙ্গী কে হচ্ছে তা দেখতে আপনাকে চোখ রাখতে হবে চ্যানেল নাইন, কিংবা সেট ম্যক্স বা সনি আট-এ।