ঢাকাFriday , 22 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিয়ালের কোচ হচ্ছেন বেনিতেজ!

Link Copied!

Rafaস্পোর্টস ডেস্ক : সব মিলিয়ে শিরোপা চারটি। এর মধ্যে ছিল স্বপ্নের লা ডেসিমা (চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা)। তবে সবগুলোই গত মৌসুমে। চলতি মৌসুমে সেইভাবে রিয়াল মাদ্রিদের হয়ে ডাগ আউটে আলো ছড়াতে পারেননি কোচের ভূমিকায় থাকা কার্লো আনচেলত্তি। জিততে পারেননি লা লিগা, কোপা দেল রে, কিংবা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। যা হবার তাই হচ্ছে, রিয়ালের কোচ পদ থেকে সরে যেতে হচ্ছে্ আনচেলত্তিকে।
কে আসছে আনচেলত্তির উত্তরসূরী হিসাবে। সবার আগে বেশ জোরেসোরেই উচ্চারিত হচ্ছে রাফায়েল বেনিতেজের নাম। বর্তমানে এই স্পেনিয়ার্ড কোচ আছেন নাপোলির দায়িত্বে। আগামী মাসেই শেষ হবে তার চুক্তির মেয়াদ।
চলতি সপ্তাহে লা লিগায় রিয়াল মাদ্রিদ শেষ ম্যাচে মুখোমুখি হবে গেতাফের বিরুদ্ধে। ঐ ম্যাচেই রিয়ালের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিতে পারেন আনচেলত্তি।
বেনিতেজের কোচ হওয়ার ব্যাপারে দুই পক্ষের মধ্যেই নাকি কথা হচ্ছে। তবে এরই ফাকে বেনিতেজকে পেতে নাকি লাইন ধরেছে ইংলিশ লিগের দল ওয়েস্টহ্যামও।
রিয়ালের সঙ্গে বেনিতেজের পুরোনো সম্পর্ক রয়েছে। রিয়াল মাদ্রিদের বি টিমে কোচ হিসাবে যাত্রা শুরু করেছিলেন তিনি। এরপর দায়িত্ব পালন করেছেন ভালাডোলিড, ওসাসুনা, টেনেরিফ, ভ্যালেন্সিয়া ও ইন্টার মিলানের মত দলগুলোর।
বেনিতেজের উল্লেখযোগ্য সাফল্য ইংলিশ টিম লিভারপুলের হয়ে ২০০৫ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা। অল রেডদের হয়ে জিতেছিলেন এফএ কাপ ও উয়েফা সুপার কাপও। লিভারপুলের পরে চেলসির হয়ে এক মৌসুমে দায়িত্ব পালন করেছেন বেনিতেজ।
সর্বশেষ ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে জিতেছেন কোপা ইতালিয়া। আর ইউরোপা লিগে উঠেছিলেন সেমিতে।
দায়িত্ব পেলে এবার তারকা সমৃদ্ধ দল রিয়ালকে কতটা সামলাতে পারেন বেনিতেজ, তাই যেন দেখার বিষয়।