ঢাকাThursday , 21 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাবিতে প্রযুক্তিবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

juনিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দ্বিতীয় ‍আন্তর্জাতিক ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘সাফল্য অর্জনের জন্য আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য পূরণে তরুণ সমাজের ভূমিকা অপরিসীম।’
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বব্যাপী বাংলাদেশের অংশগ্রহণ বেড়েই চলেছে। আমরা আশা করছি তরুণ সমাজ তথ্য ও প্রযুক্তিতে দক্ষ হিসেবে নিজেদের গড়ে তুলবে এবং বিশ্বব্যাপী বাংলাদেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর সিকদার, জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমানডেন্ট মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ হোসাম-ই-হায়দারসহ অনেকে।
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও জাবির ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির আয়োজনে এ সম্মলনে দেশ-বিদেশের তথ্য-প্রযুক্তিবিদরা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাহিদুর রহমান।