ঢাকাThursday , 21 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগ করলেন স্কলারি

Link Copied!

scolariস্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের পরে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না সাবেক ব্রাজিলিয়ান কোচ লুইস ফিলিপে স্কলারির। তার কোচিংয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ঘরের মাঠে ৭-১ গোলে হেরে গিয়েছিল ব্রাজিল। বিশ্বকাপের ইতিহাসে এমন লজ্জাজনক পরাজয় কোনোদিন পায়নি পেলের দেশ।
ওই কলঙ্কজনক হারের পরে জাতীয় কোচের পদ থেকে বরখাস্ত হন স্কলারি। এবারও সেই হারের জন্যই ক্লাব কোচিং ছাড়লেন তিনি। বলতে হয় কোচের পদ ছাড়তে বাধ্য হলেন স্কলারি। ব্রাজিল দলের দায়িত্ব ছাড়ার পরে স্থানীয় ক্লাব গ্রিমিও-তে কোচিং করাচ্ছিলেন তিনি। ব্রাজিলের সিরি-এ লিগে ক্রোটিবার বিরুদ্ধে গ্রিমিও’র হারের পরে ক্লাব ছাড়লেন স্কলারি।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘স্কলারি আর গ্রিমিও-র কোচ থাকছেন না। তিনি কোচের পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি মনে করছেন এই ক্লাবে কোচ হিসেবে তার কিছুই দেওয়ার নেই। এখানে যা কিছু দেওয়ার তিনি দিয়েছেন। তাই তিনি গ্রিমিও-র কোচিং ছেড়ে দিলেন।’
ক্লাবকর্তারা মনে করছেন স্কোলারির ছেড়ে যাওয়ার ধাক্কা তারা সামলে নিতে পারবেন।