ঢাকাThursday , 21 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজস্থানকে বিদায় করে দিল ব্যাঙ্গালুরু

Link Copied!

sportsস্পোর্টস ডেস্ক : ইলিমিনেটর-১। হারলেই বিদায়। তবে জিতলেও ফাইনাল নিশ্চিত নয়। এমনই এক পরিস্থিতিতে মুখোমুখি রাজস্থান রয়্যালস এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ডি ভিলিয়ার্স আর মান্দিপ সিংয়ের অসাধারণ ব্যাটিং নৈপুন্যে ৭১ রানের বিশাল ব্যবধানে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রেখেছে বিরাট কোহলির দল।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট করতে নেমে গেইল আর কোহলি মিলে ৪১ রানের জুটি গড়েন। ২৬ বলে ২৭ রান করে গেইল আউট হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি বিরাট কোহলিও। ৪৬ রানে আউট হয়ে যান তিনি।
এরপরই মানদিপ সিংকে নিয়ে ১১৩ রানের বিশাল জুটি গড়ে তোলেন এবি ডি ভিলিয়ার্স। ৩৮ বলে ৬৬ রান করে রানআউটের শিকার হন তিনি। ৪টি বাউন্ডারি এবং ৪টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। ১৫৯ রানে এই জুটি ভাঙ্গার পর আউট হন আরও একজন। ৩ বলে ৮ রান করে ফেরেন দিনেশ কার্তিক।
৩৪ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন মানদিপ সিং। ৭টি বাউন্ডারি আর ২টি ছক্কায় ইনিংস সাজান তিনি। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে ব্যাঙ্গালুরু।   রাজস্থানের হয়ে ধাওয়াল কুলকার্নি ২৮ রান দিয়ে নেন ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালুরু বোলারদের তোপের মুখে একমাত্র আজিঙ্কা রাহানে ছাড়া আর দাঁড়াতেই পারেনি কেউ। ১৯ ওভারেই ১০৯ রানে অলআউট হয়ে যায় রাজস্থান। ৩৯ বলে সর্বোচ্চ ৪২ রান করেন রাহানে। এরপর সর্বোচ্চ ১২ রান করে সংগ্রহ করেন স্টিভেন স্মিথ আর করুন নায়ার।
২টি করে উইকেট নেন শ্রীনাথ অরবিন্দ, হার্শাল প্যাটেল, ডেভিড ওয়াইজ এবং ইয়ুজবেন্দ্র চাহাল। ম্যাচ সেরা নির্বাচিত হন এবি ডি ভিলিয়ার্স। আগামীকাল রাঁচিতে চেন্নাই সুপার কিংস আর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মাঝে অনুষ্ঠিত হবে ফাইনালে ওঠার লড়াই।