বিনোদন ডেস্ক : বিয়ে ভেঙে গেছে ভারতীয় নির্মাতা অনুরাগ কাশ্যপ এবং অভিনেত্রী কল্কির সংসার, এ খবর নতুন নয়। তবে এতোদিনে আইনানুগ বিচ্ছেদ ঘটেছে এই জুটির। দীর্ঘ সাত মাস পর আদালত মেনে নিয়েছে তাদের আর্জি।
গতবছর অক্টোবর মাস থেকেই আলাদা থাকছেন তারা। আদালতে ডিভোর্স কেস ফাইল করার পরেও তারা ভালো সম্পর্কই রক্ষা করেছেন। এমনকি মঙ্গলবার বিচ্ছেদর রায় নিতে একসঙ্গেই আদালতে আসেন অনুরাগ ও কল্কি।
বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে অনুরাগ জি নিউজকে বলেন, ‘নিঃসন্দেহে কল্কি একজন মেধাবী অভিনেত্রী। আমাদের মধ্যে যা হয়েছে, তা আমাদের মধ্যেই থাকবে। জীবনের ছয়টা বছর আমার জন্য উৎসর্গ করেছে কল্কি, আমার জীবন বদলে দিয়েছে। কল্কি যে বা যা, আমি সম্মান করি। ও আজ আমার সঙ্গে নেই, কারণ আমি সম্পর্ক রক্ষায় ততটা উপযুক্ত নই।’
বিচ্ছদের পরেও পেশাগত কাজে এবং বন্ধুর মতো একে অন্যের পাশে থাকবেন বলে জানিয়েছেন তিনি। ২০১১ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন এই দুই তারকা। তার আগে শোনা গিয়েছিল, পেশাগত কাজের ফাঁকেই মন দেয়া নেয়া করেছিলেন তারা।

