ঢাকাThursday , 21 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগামী সপ্তাহে সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব

Link Copied!

sakibবিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান সম্প্রতি শারীরিকভাবে বেশ কিছুটা অসুস্থ ছিলেন।কিন্তু তারপরও শারীরিক অসুস্থতা নিয়ে ছবির শুটিং চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ১৮ই মে ‘লাভ ম্যারেজ’ ছবির ডাবিং করার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন শাকিব। সেসময় দ্রুত তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। সেসময় চিকিত্সক ডা. সলিমুর রহমানের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিত্সা গ্রহন করেন তিনি।
কিন্তু পুরোপুরি সুস্থ হতে তার উন্নতর চিকিৎসার প্রয়োজন। তাই তিনি ২৭ বা ২৮ মে উন্নত চিকিৎসার জন্যে সিঙ্গাপুরে যাচ্ছেন বলে একটি সূত্রে জানা যায়। সেখানে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন। চিকিৎসাজনিত কারণে তাকে সেখানে সপ্তাহখানেকের বেশি সময় অবস্থান করতে হতে পারে।
শাকিব খানের অসুস্থতার খবরে তার ছবির পরিচালক-প্রযোজকরা এরই মধ্যে শঙ্কায় দিন গুণছেন। কারণ সামনে ঈদ, এছাড়া টানা কয়েকটি ছবির শুটিং চলছে তার।
এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সাংগঠনিক সম্পাদক ইকবাল বাংলামেইলকে বলেন, ‘শাকিব খান বর্তমানে সুস্থ রয়েছেন। তাকে নিয়ে শঙ্কার কিছু নেই। বর্তমানে বাসায় বিশ্রামে আছেন। ভিসা পাওয়া মাত্রই সিঙ্গাপুরে যাবেন।’
তবে শাকিব খানের অসুস্থতা গুরুতর কিছু না। এ নিয়ে চলচ্চিত্র শিল্পসহ তার ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছেন শাকিব।