ঢাকাThursday , 21 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিবিট অস্ট্রেলিয়ায় অংশ নিলো বেসিস

Link Copied!

basisতথ্যপ্রযুক্তি ডেস্ক : সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি অলিম্পিক পার্কে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি মেলা ‘সিবিট অস্ট্রেলিয়া ২০১৫’। প্রথমবারের মতো এই মেলায় অংশ নেয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
রপ্তানী উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় এ মেলায় বেসিসের সদস্য কোম্পানি বিইয়ন্ড টেকনোলজিস, বিটস সল্যুউশন লিমিটেড, ডিভাইন আইটি লিমিটেড, ডাটাবিজ সফটওয়্যার লিমিটেড এবং সরকারের পক্ষ থেকে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ তাদের পণ্য ও সেবা প্রদর্শন করে। বেসিসের অপর সদস্য কোম্পানি উইনটেল লিমিটেড দর্শনার্থী (ভিজিটর) হিসেবে মেলায় অংশগ্রহণ করেছে।
মেলায় অংশগ্রহণ সম্পর্কে বেসিসের সভাপতি শামীম আহসান বলেন, ‘ইতোমধ্যেই উত্তর আমেরিকা ও ইউরোপের বাজারে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের একটি ভালো অবস্থান তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার বাজারেও বাংলাদেশের আইটি খাতের বড় সম্ভাবনা রয়েছে। সেই বিষয়টিকেই গুরুত্ব দিয়ে এবারই প্রথম সিবিট অস্ট্রেলিায় অংশগ্রহণ করা হলো।’