ঢাকাThursday , 21 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাগজের মত পাতলা টিভি

Link Copied!

lgতথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রযু্ক্তির পালাবদলে টেলিভিশন এবং কম্পিউটারের মনিটর অনেকটাই পাতলা হয়েছে। বড় আকারের মনিটর এখন খুব একটা ব্যবহৃত হচ্ছে না। প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি নিয়ে এলো পাতলা আকারের মনিটর। এলজি এটির নাম দিয়েছে ‘ওয়ালপেপার‘ টেলিভিশন।
৫৫ ইঞির এই টেলিভিশনে ওএলইডি (অর্গানিক লাইট-ইমোটিং ডায়োট) ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটির ওজন মাত্র ১.৯ কিলোগ্রাম। এক মিলিমিটারের চেয়েও কম এটির পুরুত্ব।
টেলিভিশনটিতে ম্যাগনেটিক ম্যাট ব্যবহার করা হয়েছে। ফলে এটি দেয়ালে অনায়াসেই লাগিয়ে রাখা যায়।
এলজির ডিসপ্লে ইউনিটের প্রধান স্যাং ডিওগ ইয়ো জানান, ওএলইডি গ্রাউন্টব্রেকিং টেকনোলজির প্রতিনিধিত্ব করে। ভবিষৎতে এই প্রযুক্তি মনিটরে ব্যবহার করা হবে।
এই ডিসপ্লে কিছুটা বাঁকানো। এতে অর্গানিক উপাদানের প্রলেপ রয়েছে। এই উপাদান ডিসপ্লে থেকে আলোর বিচ্ছুরণ ঘটনায়। ফলে ডিসপ্লেতে বাড়তি আলোর প্রয়োজন হয় না।
বর্তমানে এলজি ছাড়াও সনি, স্যামসাংয়ের ডিসপ্লে তৈরিতে ওএলইডি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এটি দিয়ে ৪কে মানের ভিডিও দেখা যাবে। এলজি পরিকল্পনা করছে এ বছরে ৬ লাখ ওয়ালপেপার টেলিভিশন বিক্রি করবে।
এলজি ওয়ালপেপার টেলিভিশনটির বাংলাদেশি টাকায় বাজার মূল্য ৭ লাখ।