নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গ্রীষ্মকালীন ছুটি আগামী ২৬ মে থেকে শুরু হবে। যা চলবে ১৪ জুন পর্যন্ত।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন। তবে প্রশাসনিক ও অফিস ছুটি ৩০ মে থেকে ৪ জুন পর্যন্ত।
ছুটি শেষে ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা যথারীতি শুরু হবে।

